1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জুনের আগেই ইউপি নির্বাচন, উপনির্বাচনে সেনা মোতায়েন: ইসি বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির বাকস্বাধীনতা ও মানবাধিকার পরিস্থিতি আন্তর্জাতিক মানে উন্নয়নে সরকার সচেষ্ট: স্পিকার জয়পুরহাটে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন কোটালীপাড়ার নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ও বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট নির্ধারণ ইসির জয়পুরহাটে কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য

গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা, মাসিক অপরাধ পর্যালোচনা সভা ও বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

প্যারেডে সালামি গ্রহণ ও পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ। পরিদর্শনকালে তিনি প্যারেডে উপস্থিত অফিসার ও ফোর্সের শারীরিক ফিটনেস, টার্নআউট ও শৃঙ্খলার সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং দায়িত্ব পালনে আরো অধিক মনোযোগী হওয়ার দিকনির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে তিনি উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে শৃঙ্খলা বজায় রাখা, ড্রেসরুলস মেনে চলা, স্বাস্থ্য সচেতনতা, পরিচ্ছন্নতা রক্ষা, জনসাধারণের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। একইসাথে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি সমুন্নত রাখতে করণীয় ও বর্জনীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস প্রবেশনার) রনি হাওলাদার।

এছাড়া কল্যাণসভা, মাসিক অপরাধ পর্যালোচনা সভা ও বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখায় দায়িত্বশীল ভূমিকা, পেশাদারিত্ব ও কর্মস্পৃহার জন্য বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। সাহসী ও বুদ্ধিদীপ্ত ভূমিকার মাধ্যমে নিম্নলিখিত ক্ষেত্রে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। মাদকদ্রব্য উদ্ধার, ডাকাতি ও হত্যা মামলার আসামি গ্রেফতার, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি ও প্রসিকিউশন দাখিল মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল ও দাপ্তরিক কার্যক্রম সঠিকভাবে সম্পাদনের জন্য পুরস্কৃত করা হয়। এছাড়া পুলিশ সুপার রেশন স্টোরসহ পুলিশ লাইন্সের অন্যান্য স্থাপনা পরিদর্শন করেন এবং পুলিশ সদস্যদের জন্য সর্বোত্তম রেশন সামগ্রী সরবরাহের জন্য নির্দেশ প্রদান করেন।

কল্যাণ সভার শেষ পর্যায়ে বদলিজনিত বিদায়ী অতিথি সহকারী পুলিশ সুপার , (শিক্ষানবিশ প্রবেশনার) রনি হাওলাদার -এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদায় বেলায় পুলিশ সুপার জেলা পুলিশ গোপালগঞ্জ -এর পক্ষ থেকে বিদায়ী অতিথিকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন এবং উত্তরোত্তর ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ নাফিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল), মোঃ হাসানুর রহমান, সহকারী পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION