1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ - Bangladesh Khabor
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু আদালতের নির্দেশে “স্বর্ণা” টাওয়ারের রিসিভারের দায়িত্ব নিলো দুদক: মালিকপক্ষের ক্ষোভ জয়পুরহাটে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ছুরিকাঘাতে ২ যুবক গুরুতর আহত, গ্রেফতার ১ আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা জয়পুরহাটে ওয়ান শুটারগান, ধারালো অস্ত্র উদ্ধার কোটালীপাড়ায় নিষিদ্ধ ঘোষিত চায়না জালে অগ্নিসংযোগ

বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ

  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ জন পঠিত

বাউফল বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুর ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণ নেওয়া ৩০ জন প্রান্তিক পেশাজীবীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে নগদ অর্থ দেওয়া হয়।

পরবর্তী সময়ে প্রত্যেক প্রশিক্ষণার্থীর ব্যাংক হিসাবে আরও ১৮ হাজার টাকা করে প্রদান করা হবে বলে জানানো হয়েছে।

উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সহায়তার অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মুশফিকুর রহমান, ফিল্ড সুপারভাইজার হুমায়ুন কবির এবং বাউফল উপজেলা মাইটিভি প্রতিনিধি মো. অহিদুজ্জামান ডিউক।

প্রশিক্ষণ ও সহায়তার আওতায় থাকা প্রান্তিক পেশাজীবীদের মধ্যে রয়েছেন জুতা মেরামত ও প্রস্তুতকারী, কাঁসা-পিতলপণ্য প্রস্তুতকারী, বাঁশ ও বেতপণ্য প্রস্তুতকারী, কুমার এবং নকশিকাঁথা শিল্পীসহ বিভিন্ন পেশার মানুষ।

সংশ্লিষ্টরা জানান, প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আয় বৃদ্ধির মাধ্যমে তাঁদের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই এ ধরনের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION