1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার - Bangladesh Khabor
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পোলাপানগুলো খাসির মতো মোটা হচ্ছে, এটা কীভাবে সম্ভব: মির্জা আব্বাস খুলনায় লংমার্চে ককটেল বিস্ফোরণ কানেক্টিভিটির নামে দেশ ইজারা দেওয়া চলবে না: জামায়াত আমির জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ এইচএসসির ফল খারাপের পেছনে সরকারেরও ব্যর্থতা রয়েছে: শিবির সেক্রেটারি মির্জা ফয়সল আমীনকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী কোটালীপাড়ার পিঞ্জুরী ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পুলিশের মতো দুজনকে দেখে দৌড় দেন তাহসিফ, পরিচয় যাচাই চলছে : পিবিআই

বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৫ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাসেল আকন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নের দাসপাড়া মন্দিরের সামনে বাউফল-নওমালাগামী পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাসেল আকন দাসপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মো. জাহাঙ্গীর আকনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯টা ৩৫ মিনিটে বাউফল থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল দাসপাড়া মন্দিরের সামনে অভিযান চালায়। এ সময় রাসেল আকনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্বার করা হয়।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ইয়াবা উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে। মামলা রুজু হলে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION