1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ভারতে তুষারধসে নিহত বেড়ে ৫০ - Bangladesh Khabor
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ময়লার ভাগাড় থেকে প্রাণ ফিরছে আদি বুড়িগঙ্গা চ্যানেলে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী কুষ্টিয়ায় বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান হাবীবের ইন্তেকাল : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রূপগঞ্জে অবৈধ চুনা কারখানা ধ্বংস ও ৬৫ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে জমি জালিয়াতি করে জোর পুর্বক দখলের চেষ্টা  সোনারগাঁয়ে ৫শ অবৈধ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৫০ হাজার টাকা জরিমানা

ভারতে তুষারধসে নিহত বেড়ে ৫০

  • Update Time : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৯৩ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক, 

ভারতের উত্তরাখণ্ডে তুষারধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ হয়েছে। রোববার তপোবন বিদ্যুৎপ্রকল্পের সুড়ঙ্গ থেকে ছয়টি লাশ উদ্ধার হয়েছে। আর রেনি গ্রাম থেকে সাতটি লাশ উদ্ধার হয়েছে।

পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত যে ৫০ জনের লাশ উদ্ধার হয়েছে, তাদের ৪১ জন চামোলি থেকে, সাতজন রুদ্রপ্রয়াগ, পৌরি গাড়োয়াল এবং তেহরি গাড়োয়াল থেকে একজন করে। মৃতদের মধ্যে ২৪ জনকে শনাক্ত করা গেছে।

ভেতর আরও শ্রমিক আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তাদের সন্ধানে উদ্ধারকাজ চলছে। খবর আনন্দবাজার।
লাশগুলো উদ্ধার হয়েছে সুড়ঙ্গ থেকে। তাদের মধ্যে দুজনকে শনাক্ত করা গেছে। একজন হলেন তেহরির বাসিন্দা অমল সিংহ এবং অপর জন হলেন অনিল। তিনি দেহরাদূনের বাসিন্দা।

অন্ততপক্ষে ৩৯ জন এখনও সুড়ঙ্গের ভেতরে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সুড়ঙ্গের ভেতরে ড্রিল করে রাস্তা তৈরির চেষ্টা হচ্ছে। ক্যামেরা ভেতরে ঢুকিয়ে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। শুধু তাই নয়, ভেতরে জমে থাকা জলকেও পাইপের সাহায্যে বার করা হচ্ছে।

গত ৭ ফেব্রুয়ারি সকালে উত্তরাখণ্ড রাজ্যের চমোলি জেলায় হিমবাহ ভেঙে তুষারধস হয়। সরকারি হিসাব অনুযায়ী, এখনও  দেড় শতাধিক নিখোঁজ রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION