1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সুস্থ সবল জনগোষ্ঠী ব্যতীত একটি দেশ অর্থনৈতিক ভাবে সমৃদ্ধশীল রাষ্ট্র হতে পারে না : স্বাস্থ্যমন্ত্রী - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ও বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট নির্ধারণ ইসির জয়পুরহাটে কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য গাইবান্ধায় সড়কে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬ কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সুস্থ সবল জনগোষ্ঠী ব্যতীত একটি দেশ অর্থনৈতিক ভাবে সমৃদ্ধশীল রাষ্ট্র হতে পারে না : স্বাস্থ্যমন্ত্রী

  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৬৭ জন পঠিত
ওবাইদুল ইসলাম , গাইবান্ধা : সুস্থ সবল জনগোষ্ঠী ব্যতীত একটি দেশ অর্থনৈতিক ভাবে সমৃদ্ধশীল রাষ্ট্র হতে পারে না। স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
সোমবার (২ আগস্ট) বিকেলে গাইবান্ধা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, সুস্থ জনগোষ্ঠী ছাড়া শক্তিশালী দেশ গঠন সম্ভব নয়। তাই সরকার স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। হাসপাতালকে দুর্নীতি ও দালালমুক্ত করতে এবং সাধারণ মানুষের প্রাপ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
চিকিৎসক ও নার্সদের সময়মতো কর্মস্থলে উপস্থিত থাকতে হবে, অন্যথায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে তিনি গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে এক রোগীকে ভ্যাকসিন না দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীকে বরখাস্তের নির্দেশ দেন।
এ সময় গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য আব্দুল করিম, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, জেলা বিএনপির সভাপতি মইনুল হাসান সাদিকসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রীর আগমন উপলক্ষে গাইবান্ধা জেনারেল হাসপাতাল চত্বরে এমএসআর টেন্ডার ও আউটসোর্সিং নিয়োগে অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন করেন সচেতন নাগরিকবৃন্দ ও এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION