1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সাদুল্লাপুরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, প্রধান আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার - Bangladesh Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সুস্থ সবল জনগোষ্ঠী ব্যতীত একটি দেশ অর্থনৈতিক ভাবে সমৃদ্ধশীল রাষ্ট্র হতে পারে না : স্বাস্থ্যমন্ত্রী ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সাব্বির মোস্তফা বাংলাদেশের সঙ্গে সীমান্ত বাণিজ্য ফের চালু করতে চায় মিয়ানমার এনআইডি সংশোধন সহজ করতে ইসির কমিটি যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘সর্বোচ্চ মর্যাদা’ দেয় তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী আদালতে আসামির পাউরুটির ভেতরে গাঁজা-ইয়াবা সাদুল্লাপুরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, প্রধান আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার শ্রীপুরে সন্ত্রাস ও মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে -২০২৫ সালে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান

সাদুল্লাপুরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, প্রধান আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১২ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার সাদুল্লাপুরে অপহরণের শিকার এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র‌্যাব। একই সঙ্গে এ মামলার প্রধান আসামি মেহেদুল ইসলাম (১৯) কে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে।
র‌্যাব জানায়, উদ্ধার হওয়া ছাত্রী স্থানীয় কিশামত শেরপুর বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। পাশাপাশি তিনি তারবিয়াতুল উম্মা মহিলা মাদ্রাসায় আরবি শিক্ষা গ্রহণ করতেন। বিদ্যালয়ে যাতায়াতের সময় অভিযুক্ত মেহেদুল ইসলাম তাকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করতেন। ছাত্রী প্রস্তাব প্রত্যাখ্যান করে বিষয়টি পরিবারকে জানালে উভয় পরিবারের মধ্যে এ নিয়ে বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়।
মামলার এজাহার অনুযায়ী, গত ৬ জুন ২০২৬ সকাল ৮টার দিকে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে সাদুল্লাপুর উপজেলার দক্ষিণ কাজিবাড়ী সন্তোলা মৌজায় একটি ফার্নিচারের দোকানের সামনে থেকে মেহেদুল ইসলাম ও তার সহযোগীরা ওই ছাত্রীকে জোরপূর্বক সিএনজিযোগে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
এ ঘটনায় গত ১২ জুন ভুক্তভোগীর মা বাদী হয়ে সাদুল্লাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা (মামলা নং-১৮) দায়ের করেন। এরপর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়।
ঘটনার গুরুত্ব বিবেচনায় র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় ১ আগস্ট ২০২৬ রাত ৯টা ২৫ মিনিটে র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা এবং র‌্যাব-১১-এর সিপিএসসি, নারায়ণগঞ্জের যৌথ অভিযানে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ভোলাইল মরাখালপাড় আল মদিনা মসজিদ এলাকা থেকে প্রধান আসামি মো. মেহেদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
একই অভিযানে অপহৃত স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়।
র‌্যাব জানিয়েছে, পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য উদ্ধার হওয়া ছাত্রী ও গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION