1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শ্রীপুরে সন্ত্রাস ও মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত - Bangladesh Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সাব্বির মোস্তফা বাংলাদেশের সঙ্গে সীমান্ত বাণিজ্য ফের চালু করতে চায় মিয়ানমার এনআইডি সংশোধন সহজ করতে ইসির কমিটি যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘সর্বোচ্চ মর্যাদা’ দেয় তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী আদালতে আসামির পাউরুটির ভেতরে গাঁজা-ইয়াবা সাদুল্লাপুরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, প্রধান আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার শ্রীপুরে সন্ত্রাস ও মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে -২০২৫ সালে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে ৬০টি পরিবার পানি বন্দি ; রাস্তা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন

শ্রীপুরে সন্ত্রাস ও মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১৬ জন পঠিত
 এস.এম দুর্জয় : “শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি” -এস্লোগানে গাজীপুরের শ্রীপুর থানা পুলিশের উদ্যোগে সন্ত্রাস ও মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার(২ আগস্ট) বিকেলে শ্রীপুর থানা প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা পুলিশ সুপার মো:শরিফ উদ্দিন।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, কালিয়াকৈর সার্কেল মো:শফিকুল ইসলাম।
শ্রীপুর থানার ওসি তদন্ত সঞ্জয় সাহা’র সঞ্চালনায় মতবিনিময় সভায় এসময় উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব,পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার,পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী,শ্রীপুর উপজেলা জামায়াতের সাবেক আমির নুরুল ইসলাম,শ্রীপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আবুল কালাম আজাদ,শ্রীপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড.আহসান কবির, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতানসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য,গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক এবং তরুণ সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বক্তারা মাদক ও সন্ত্রাসের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখা এবং চাঁদাবাজি ও ইভটিজিং প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে মাদকের আস্তানা ও কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা,অপরাধ দমনে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যকার দূরত্ব কমিয়ে পারস্পরিক তথ্য আদান-প্রদান ও এলাকায় মাদক নিয়ন্ত্রণ করতে হলে জনগণের সচেতনতা ও সহযোগিতার আহ্বান জানান পুলিশ সুপার এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION