1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে -২০২৫ সালে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান - Bangladesh Khabor
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
পোলাপানগুলো খাসির মতো মোটা হচ্ছে, এটা কীভাবে সম্ভব: মির্জা আব্বাস খুলনায় লংমার্চে ককটেল বিস্ফোরণ কানেক্টিভিটির নামে দেশ ইজারা দেওয়া চলবে না: জামায়াত আমির জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ এইচএসসির ফল খারাপের পেছনে সরকারেরও ব্যর্থতা রয়েছে: শিবির সেক্রেটারি মির্জা ফয়সল আমীনকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী কোটালীপাড়ার পিঞ্জুরী ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পুলিশের মতো দুজনকে দেখে দৌড় দেন তাহসিফ, পরিচয় যাচাই চলছে : পিবিআই

গোপালগঞ্জে -২০২৫ সালে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান

  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১৬৯ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ “আনন্দধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমৃতরস উথলি যায় অনন্ত গগনে” -এ স্লোগানকে সামনে রেখে- ২০২৫ সালের প্রাথমিকের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০ টায় গোপালগঞ্জ সদর উপজেলার এস.এম. মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে ডাঃ রাবেয়া আক্তার, (এস.এম.সি.) এর সভাপতিত্বে -২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান, জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ জ্যোৎস্না খাতুন।

উক্ত সভায় -২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, সনদপত্র, ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

উক্ত সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, তোমাদের এ অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং জাতির জন্য এক গৌরবময় অর্জন।নিষ্ঠা, পরিশ্রম ও শৃঙ্খলার মাধ্যমে তোমরাই একদিন দেশ পরিচালনায় নেতৃত্ব দেবে। নৈতিক মূল্যবোধ চর্চা এবং শৃঙ্খলাপূর্ণ জীবন গঠনের পাশাপাশি সময়ের সঠিক ব্যবহার ও নিয়মিত অধ্যয়ন একজন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে।

এ সময় এস.এম. মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ এর শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION