1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সোনারগাঁয়ে ৬০টি পরিবার পানি বন্দি ; রাস্তা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ও বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট নির্ধারণ ইসির জয়পুরহাটে কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য গাইবান্ধায় সড়কে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬ কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সোনারগাঁয়ে ৬০টি পরিবার পানি বন্দি ; রাস্তা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন

  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১৬৬ জন পঠিত

পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের উটমা এলাকায় প্রায় ৬০টি পরিবার দীর্ঘদিন ধরে পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। চলাচলের একমাত্র রাস্তা পুনরায় খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

শনিবার (১ আগস্ট) সকালে উটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে আয়োজিত মানববন্ধনে শত শত নারী-পুরুষ অংশ নেন। এ সময় তারা দ্রুত সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এলাকাবাসীর অভিযোগ, প্রায় তিন বছর আগে উটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারপাশে ইটের বাউন্ডারি নির্মাণের সময় তাদের দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া হয়। ফলে প্রায় ৬০টি পরিবার কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং বর্ষা মৌসুমে পানিবন্দি অবস্থায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

তাদের দাবি, আগে এই পথ দিয়েই এলাকার মানুষ নিয়মিত যাতায়াত করতেন। কিন্তু বাউন্ডারি নির্মাণের ফলে সামনে কিংবা পেছন দিয়ে বের হওয়ার মতো কোনো বিকল্প রাস্তা নেই। এমনকি কোনো ব্যক্তি মারা গেলেও খাট বহনড করে নেওয়ার মতো পথও নেই। নিচু এলাকায় পানি জমে থাকায় প্রতিদিন পানির মধ্য দিয়েই চলাচল করতে হচ্ছে। এতে স্কুলগামী শিক্ষার্থী, নারী, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন।

ভুক্তভোগীরা আরও জানান, বাউন্ডারি নির্মাণের সময় তারা আপত্তি জানালেও তা আমলে নেওয়া হয়নি। তাই এলাকাবাসীর দুর্ভোগ বিবেচনায় নিয়ে আগের চলাচলের রাস্তা পুনরায় খুলে দেওয়ার জোর দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, রাস্তা পুনরায় চালু হলে এলাকার মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারবেন এবং শিক্ষার্থীরাও নির্বিঘ্নে বিদ্যালয়ে যেতে পারবে। এ বিষয়ে তারা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সেলিম, হোসেন, সাইদুর, কালাম, আওলাদসহ এলাকার অসংখ্য নারী-পুরুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION