1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে  আক্কেলপুর ও কালাই পৌরসভা নির্বাচনে  নৌকার মেয়র প্রার্থীরা নির্বাচিত  - Bangladesh Khabor
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
হাওড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা গ্রহণযোগ্য হয়নি: বাবর গাইবান্ধায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী সেই স্ত্রীকে আবারও তালাক দিলেন আবু ত্বহা আদনান দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল জনগণ এমন রাষ্ট্র চায়, যেখানে অবিচার অনাচার থাকবে না : প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধ শেষ হলেও শেষ হয়নি নারীর জীবনসংগ্রাম নতুন ৪ থানা বসানোর পরিকল্পনা মুকসুদপুরে “স্বপ্ন সুপার শপ” এর উদ্বোধন চীন সর্বদা বাংলাদেশের পাশে থাকবে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জয়পুরহাটে  আক্কেলপুর ও কালাই পৌরসভা নির্বাচনে  নৌকার মেয়র প্রার্থীরা নির্বাচিত 

  • Update Time : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৬৫ জন পঠিত
জয়পুরহাট থেকে  ফারহানা আক্তার,
চতুর্থ ধাপে ঘোষিত তফসিল অনুযায়ি উৎসবমূখর পরিবেশের মধ্য দিয়ে জয়পুরহাটের আক্কেলপুর ও কালাই পৌরসভার সাধারণ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত শহীদুল আলম চৌধুরী ও রাবেয়া সুলতানা (কাজল) মেয়র নির্বাচিত হয়েছেন। ১৪ ফেব্রুয়ারী রবিবার সকাল ৮ টা থেকে আক্কেলপুরে ইভিএমে ও কালাইয়ে ব্যালটের মাধ্যমে  ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে ভোট প্রদান করেছেন।
আক্কেলপুর পৌরসভার মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
এ পৌরসভার মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৩৯১ জন। এরমধ্যে মহিলা ভোটার ১০ হাজার ৩২৫ জন ও পুরুষ ভোটার ১০ হাজার ৬৬ জন।
এখানে ১৮৯ জন ভোট গ্রহণ কর্মকর্তা দায়িত্ব পালন করছেন ।
অপরদিকে কালাই পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন । সাধারণ কাউন্সিলার পদে ২৫ জন ও সংরক্ষিত  কাউন্সিলার পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। কালাই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৫২৬ জন। এরমধ্যে মহিলা ভোটার ৭ হাজার ৭৫ ও পুরুষ ভোটার ৬ হাজার  ৪৫১ জন ।
কালাই উপজেলা নির্বাহী অফিসার ও রির্টানিং কর্মকর্তা মো: মোবারক হোসেন জানান কালাই পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং প্রতিটি কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে বিজিবি মোতায়েনসহ র‌্যাব ও পুলিশের বিশেষ ট্রাইকিং ফোর্স কাজ করেছে এবং এখানে প্রিজাইডিং অফিসারসহ ১২৯ জন ভোট গ্রহণ কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।
এ নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে আক্কেলপুর পৌরসভায় শহিদুল আলম চৌধুরী ৮ হাজার ২৭৮ ভোট ও কালাই পৌরসভায় রাবেয়া সুলতানা (কাজল) ৯ হাজার ১৭৭ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন বলে নিশ্চিত করেছেন জয়পুরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো:শহিদুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION