বিশেষ প্রতিনিধি : নারায়ণগঞ্জে রূপগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে তিতাসের অভিযানে ১০০ টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন তিতাস কর্তৃপক্ষরা।
২১ জুন রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে বানিয়াদি ঠাকুর বাড়ি এলাকায় ৮০ টি বাড়ির ১০০ টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন।
এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সায়মা রাইয়ান, ও রূপগঞ্জ জোনের ম্যানেজার প্রকৌশলী রিয়াজুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।
এ সময় তিতাস কর্তৃপক্ষরা বলেন, রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত আছে যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
Leave a Reply