পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জে সোনারগাঁ উপজেলায় মোবাইল কোর্টের মাধ্যমে তিতাসের অভিযানে ৪ টি চুনা কারখানা ও ১ টি ঢালাই কারখানা গুড়িয়ে দেয় ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন তিতাস কর্তৃপক্ষরা।
৭ মে বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে মল্লিকপাড়ায়, ১ টি পিরোজপুর মুজাফফর ফাউন্ডেশন মাদরাস সংলগ্ন ১ টি, ঝাউচর মসজিদ সংলগ্ন ১ টি, পিরোজপুর আম বাগান ১ টি, সহ ৪ টি চুনা কারখানা ও ১ টি ঢালাই কারখানা গুড়িয়ে দেওয়া হয়।
এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম, ও মেঘনাঘাট জোনের ম্যানেজার প্রকৌশলী সুরঞ্জিত সেন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।
চুনা ও ঢালাই কারখানা গুলো এক্সকেভেটর দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করা হয় পানি স্প্রে করা হয়।
এ সময় তিতাস কর্তৃপক্ষরা বলেন, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত আছে যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
Leave a Reply