1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে র‍্যাব-বিজিবির যৌথ অভিযানে ৫৬ লাখ টাকার অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও জর্দা উদ্ধার - Bangladesh Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সুস্থ সবল জনগোষ্ঠী ব্যতীত একটি দেশ অর্থনৈতিক ভাবে সমৃদ্ধশীল রাষ্ট্র হতে পারে না : স্বাস্থ্যমন্ত্রী ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সাব্বির মোস্তফা বাংলাদেশের সঙ্গে সীমান্ত বাণিজ্য ফের চালু করতে চায় মিয়ানমার এনআইডি সংশোধন সহজ করতে ইসির কমিটি যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘সর্বোচ্চ মর্যাদা’ দেয় তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী আদালতে আসামির পাউরুটির ভেতরে গাঁজা-ইয়াবা সাদুল্লাপুরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, প্রধান আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার শ্রীপুরে সন্ত্রাস ও মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে -২০২৫ সালে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান

জয়পুরহাটে র‍্যাব-বিজিবির যৌথ অভিযানে ৫৬ লাখ টাকার অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও জর্দা উদ্ধার

  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৩১ জন পঠিত
ফারহানা আক্তার , জয়পুরহাট: জয়পুরহাট সদর থানাধীন পৌর সদরের নতুনহাট রোড এলাকায় র‍্যাব-৫ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-২০) এর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও জর্দা উদ্ধার করা হয়েছে।
র‍্যাব ও বিজিবি সূত্রে জানা গেছে, গত ৩ মে ২০ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল রাত্রিকালীন ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নতুনহাট রোড সংলগ্ন করতোয়া কুরিয়ার সার্ভিসের সামনে ফাঁকা স্থানে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও জর্দার কার্টন পড়ে রয়েছে।
পরে বিষয়টি ২০ বিজিবির অধিনায়ক র‍্যাব-৫, সিপিসি-৩ কে অবহিত করলে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারীর নেতৃত্বে বিজিবি ও র‍্যাবের সমন্বয়ে একটি যৌথ আভিযানিক দল গঠন করা হয়।
যৌথ দলটি চিরুনি অভিযান পরিচালনা করে ৪ মে ভোর ৪টার দিকে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৫১ কার্টুনে থাকা ১৫ হাজার ৬৮৬ বোতল যৌন উত্তেজক সিরাপ এবং ৫ বস্তায় থাকা ৭ হাজার ২০০ পিস জর্দা উদ্ধার করে। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫৬ লাখ ৫ হাজার ৫০০ টাকা।
সোমবার (০৪ মে) সন্ধায় এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, উদ্ধার হওয়া এসব অবৈধ পণ্যের উৎস ও এর সঙ্গে জড়িতদের শনাক্তে র‍্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় জয়পুরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION