1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মন্ত্রীর হুঁশিয়ারির চার দিনের মাথায় প্রকৌশলীকে খাগড়াছড়িতে বদলি সংসদে ঋণ খেলাপিদের ‘ঋণখেলাপি’ বলতে না পারলে আর কোথায় বলব? হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান নিয়ে আপত্তি, সমাধান দিলেন স্পিকার করের হার না বাড়িয়ে রাজস্ব সংগ্রহ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে: তিতুমীর পরীমনিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই: মঞ্জু বর্তমানে কারাগারে ৭৭ হাজার ৪০ জন বন্দি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী এ দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা: প্রধানমন্ত্রী

জয়পুরহাটে ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ

  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৮৭ জন পঠিত
ফারহানা আক্তার,  জয়পুরহাট  : জয়পুরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (৪ মে) বিকেল ৫টার দিকে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি  মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়েে এসে শেষ করে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং নতুন কমিটির প্রতি সমর্থন ও অভিনন্দন জানান।
সংক্ষিপ্ত সমাবেশে নবনির্বাচিত জয়পুরহাট জেলা ছাত্রদলের সভাপতি এ কে এম গোলাম মাহফুজ শুভ, সহ-সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক কে এম শাকিল হোসেন, সাংগঠনিক সম্পাদক নাইম ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বক্তব্য দেন।
উল্লেখ্য গত ২ মে জাতীয়তাবাদি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত নতুন কমিটি অনুমোদন দেন। নতুন কমিটি ঘোষণার পর নেতাকর্মীরা এই কর্মসূচি পালণ করেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, জয়পুরহাটে নতুন কমিটি গঠনের মাধ্যমে সংগঠনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ছাত্রদল সবসময় গণতন্ত্র পুনরুদ্ধার ও শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও তারা ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে ভূমিকা রাখবে। তারা সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION