1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পোস্টাল ব্যালট বিতরণ কবে থেকে, জানালেন প্রেস সচিব - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটের একই দিনে পৃথক স্থান থেকে তিনজনের লাশ উদ্ধার বাউফলে ব্র্যাকের উদ্যোগে নারীদের হাঁস পালন প্রশিক্ষণ, ৪শত হাঁসের বাচ্চা বিতরণ কুমিল্লায় মহাসড়কে হাইওয়ে পুলিশের ওপর হামলায় ১৯ জন গ্রেফতার ‘আপনারা গুলি করলে আমরা কি বসে থাকব’, বিএসএফকে বিজিবি নির্বাচনি দায়িত্ব পালনকালে নিহতের পরিবারকে ১০ লাখ টাকা দেবে ইসি ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত বাড়ছে না বিড়ির দাম সব সরকারি মেডিকেল কলেজে ‘ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার’ চালুর উদ্যোগ বিদেশি বিনিয়োগ আনলে দেড় শতাংশ কমিশন দেবে সরকার: প্রধানমন্ত্রী ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ

পোস্টাল ব্যালট বিতরণ কবে থেকে, জানালেন প্রেস সচিব

  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৪৮ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : আগামী ২১ জানুয়ারি দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালট বিতরণ শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শফিকুল আলম বলেন, ‘পোস্টাল ব্যালট রেজিস্ট্রেশনে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন তালিকাভুক্ত হয়েছেন। দেশে ৭ লাখ ৬১ হাজার ২৪০ জন ও প্রবাসী ৭ লাখ ৮২ হাজার ৫৪২।’

তিনি বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার থেকে সপ্তাহে ৩ দিন ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করা হবে। সপ্তাহে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার ব্রিফিংয়ে নির্বাচন নিয়ে প্রস্তুতির সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা নিয়ে আপডেট জানানো হবে।’

নির্বাচনের প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে তিনি বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, নির্বাচনের প্রস্তুতি পুরোদমে চলছে। সিসিটিভি ক্যামেরাসহ বিভিন্ন প্রশিক্ষণও চলছে। প্রত্যেকটি জেলা-উপজেলায় মনিটরিং ব্যবস্থা থাকবে। এ ছাড়া পুলিশ, আনসার, কোস্টগার্ডের ট্রেনিংসহ জানুয়ারির মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হবে।’

তিনি আরও বলেন, ‘গণভোট এবং নির্বাচন বিষয়ে সচেতনতা বাড়াতে আলেম সমাজের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক করা হয়েছে। প্রধান উপদেষ্টা আজ ৫০০ আলেমের সঙ্গে ঘরোয়া বৈঠক করেছেন। গণভোট নিয়ে সাড়া পেয়েছেন তাদের থেকে। মিজানুর রহমান আজহারী, শায়খ আহমাদুল্লাহও উপস্থিত ছিলেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION