1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আনুষ্ঠানিকভাবে শেষ হলো ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব উম্মে মারুফা চীনা ইকোনোমিক জোন শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বাউফলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী মামলায় জেল হাজতে পাঠালো পুলিশ

আনুষ্ঠানিকভাবে শেষ হলো ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস

  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৬৪৭ জন পঠিত
কুষ্টিয়া প্রতিনিধি : আনুষ্ঠানিকভাবে শেষ হল অসাম্প্রদায়িকতার প্রতীক আধ্যাতিক সাধক বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৫ তম তিরোধান দিবস। সাঁইজির প্রতি যথাযত সম্মান ও ভাব প্রদান করে নিজ নিজ গন্তব্যে ফিরছেন বাউল, সাধক ও ভক্তরা।
তিরোধান দিবস উপলক্ষে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউরিয়ায় আখড়াবাড়িতে তিন দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পাঁচদিনের গ্রামীণ মেলার আয়োজন করা হয়। গত শুক্রবার বিকেলে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
জেলা প্রশাসক ও লালন একাডেমীর সভাপতি আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের সভাপতিত্বে রবিবার রাতে সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার(অতিরিক্ত সচিব)মো: ফিরোজ সরকার। আলোচনা সভার পর মুক্ত মঞ্চে লালন শিল্পীরা সংগীত পরিবেশন করেন। গভীর রাত পর্যন্ত চলে এই গান। লাখো মানুষের এবার মিশেছে আখড়াবাড়িতে। এমন জনসমাগম গেল দুই দশকে কেউ দেখিনি বলে জানিয়েছেন বাউল, ভক্ত ও আয়োজকরা।
সরেজমিন গিয়ে দেখা যায়, আখড়াবাড়িতে কমতে শুরু করেছে ভক্তবৃন্দ। কান পাতলেই শোনা যাচ্ছে লালনেন গান। দলে দলে বিভিক্ত বাদ্যযন্ত্রের তালে গান পরিবেশন করছেন তারা। মুক্তমঞ্চে চলছে গান। মঞ্চের সামনেই বসেছে গ্রামীণ মেলায়। সেখানে বেশ ভিড় এখনও। ’পার করো হে দয়াল চাঁদ আমারে, ক্ষম হে অপরাধ আমার, এ ভব কারাগারে। পাপী অধম হে তোমার, যদি না করো পার দয়া প্রকাশ করে…’ সাঁইজির গানে বিদায় বেলায় এভাবেই অনুভূতি প্রকাশ করলেন বাউল করিম শাহ্। তিনি বলেন, এখানে অষ্টপ্রহর ভক্তরা প্রেম, প্রীতি, ভালবাসা ও ভাব বিনিময় করে নিজ গন্তব্যে চলে যান। বিদায় খুব কঠিন ব্যাপার। তাইতো বিদায় বেলা খুব কষ্টের। ’ এই মানুষে আছেরে মন, যাকে বলে মানুষ রতন’ সাঁইজির এমন বাণি জানিয়ে ফকির হৃদয় সাধু বলেন, ফকির লাইন সাঁইজির সত্যে সত্যতা হন। আজ সাঁইজির দর্শন ও সত্যতা সবকিছু মিলিয়ে আজ আখড়াবাড়িতে মানুষের যে ঢল নেমে এসেছে, জোয়ার নেমেছে। এই সবই সাঁইজির সত্যতা।’ মানুষ চাই সব সময় সত্য প্রচার করতে। তাইতো সাঁইজি বলে গেছেন, ’ সত্য বল সুপথে চল, ওরে আমার মন’। সাধুভক্তরা বলছেন, এবার আগে থেকেই সাধুভক্তরা আখড়াবাড়িতে ভিড় করতে থাকেন। আখড়াবাড়ি প্রাঙ্গণ বাদ্যযন্ত্র ও গানে গানে মুখর হতে থাকে। কথা হয় রাজশাহী থেকে আসা মসলেম উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, ’কার্তিকের পয়লা দিন ভুলে থাকা যায় না। যেখানেই থাকি, মন আপন মনেই ছুটে আসে। কোনো বাধাই মানে না। সাঁইজির চরণে আশ্রয় নিতে আমাদের আসা।’
১২৯৭ বঙ্গাব্দের ১লা কার্তিক কালজয়ী ভাবুক ও শিল্পী লালন সাঁই কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউড়িয়া গ্রামে মৃত্যুবরণ করেন। এরপর থেকে আখড়াবাড়ি চত্বরে তাঁর ভক্ত- অনুসারীরা তাঁদের সাঁইজিকে স্মরণ করে আসছেন। পরে লালন একাডেমি এ আয়োজনের দায়িত্ব নেয়। এবারই প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে পালিত হয় লালন তিরোধান দিবস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION