1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাইবান্ধায় জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত - Bangladesh Khabor
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল ঘোষণা নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

গাইবান্ধায় জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৭৪৮ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : জুলাই সনদের আইনী ভিত্তি, বিচার ও সংস্কার, আওয়ামী লীগ এবং তাদের দোষরদের গ্রেফতার ও শাপলা প্রতীকের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি।
শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় পৌর পার্কের ৩৬ জুলাই স্মৃতিসৌধের সামন থেকে একটি বিক্ষোভ মিসিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ৩৬ জুলাই এর সামনে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন ।
এতে বক্তব্য রাখেন, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক রাশেদুল ইসলাম জুয়েল, সদস্য সহী আহমেদ ছোটন, কাজল রেখা পিংকি, জাকিরুল ইসলাম স্বাধীন, সৈকত, ফরিদ, মতিউর রহমান, জিকো সহ  অনেকে।
বক্তারা বলেন, জুলাই সনদ বাংলাদেশের গণতন্ত্র ও নাগরিক অধিকার পুনরুদ্ধারের রূপরেখা। তাই এর আইনী স্বীকৃতি ও কার্যকর বাস্তবায়ন এখন সময়ের দাবি। বক্তারা আওয়ামী লীগ ও তাদের সহযোগী দোষরদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
এসময় বক্তারা আরও বলেন, জাতীয় নাগরিক পার্টির প্রতীক শাপলা জনগণের ঐক্য, শান্তি ও ন্যায়ের প্রতীক। শাপলা প্রতীককে স্বীকৃতি দিয়ে দলটির নিবন্ধন প্রদান করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION