1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জ নারী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত - Bangladesh Khabor
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল ঘোষণা নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

গোপালগঞ্জ নারী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৫১৪ জন পঠিত

গোপালগঞ্জ নারী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কে এম সাইফুর রহমান,
নিজস্ব প্রতিনিধিঃ

জেলা তথ্য অফিস, গোপালগঞ্জ-এর আয়োজনে শুক্রবার (১৭ই অক্টোবর) সাতপাড়, আদর্শলিপি বেদে পল্লীতে নারী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা তথ্য অফিসার মোঃ সুলাইমান- এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিল।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর মেডিকেল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ ও সর্পদংশন চিকিৎসা বিষয়ক ফোকাল পার্সন ডাঃ শরীফুননেছা।

ভিডিও কলে যুক্ত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম।

অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আদর্শলিপি বেদেপল্লীর প্রতিষ্ঠাতা সভাপতি দিলশাদুল হক শিমুল। এছাড়াও বেদে পল্লীর বেদে সর্দার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন।

বক্তারা সাপে কাটা রোগীর প্রাথমিক চিকিৎসা ও পরবর্তী করণীয় সম্পর্কে বিষদ আলোচনা করেন। এছাড়া, চলমান টাইফয়েড টিকার গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, বেদে সমাজ দেশের আর দশটা সমাজ থেকে পিছিয়ে রয়েছে। তাদের ভিতরে সচেতনতা কম। এ জন্য বেদে পল্লীর বাচ্চারা বিভিন্ন টিকা থেকে বঞ্চিত হয়। এখন থেকে তারা যেন যথাসময়ে সব ধরণের টিকা পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এছাড়াও বক্তারা বাল্য বিবাহ, যৌতুক, মাদক ইত্যাদির কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION