1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জামায়াতের কড়া সমালোচনা করে যা বললেন রিজভী - Bangladesh Khabor
সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আসিফের দুর্নীতির কারণে জামায়াত আমির তাকে আসন ছাড়েননি: রাশেদ খাঁন জিয়াউর রহমান ও বাংলাদেশ অবিচ্ছেদ্য নাম: মির্জা ফখরুল শিক্ষা ব্যবস্থাকে সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে: তথ্যমন্ত্রী দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে: প্রধানমন্ত্রী ফের দাম বাড়ল পেট্রল-অকটেনের সোনারগাঁয়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল কুষ্টিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু বাউফলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠিত জয়পুরহাটের সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক বহিষ্কার কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩০

জামায়াতের কড়া সমালোচনা করে যা বললেন রিজভী

  • Update Time : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৯৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতায় যাওয়ার জন্য একটি ইসলামী দল (জামায়াতে ইসলামী) ভারসাম্য হারিয়ে ফেলেছে। জামায়াতে ইসলামীর রূপ ও নাম পরিবর্তন মানুষ ভালোভাবে নেয় না। জামায়াতের নাম দেখে মনে হয় পৃথিবীর অন্য দেশেও তাদের শাখা আছে, বাংলাদেশ তার মধ্যে একটি।

রোববার সন্ধ্যায় রাজধানীর রমনা কালীমন্দির পরিদর্শনে গিয়ে জামায়াতকে নিয়ে এমন কড়া সমালোচনা করেন তিনি।

সম্প্রতি জামায়াত নেতার দেওয়া ভারতের বিরুদ্ধে ৫০ লাখ লোক নিয়ে যুদ্ধের হুমকি প্রসঙ্গে রিজভী বলেন, ‘তাদের কথা ও কাজের মধ্যে মিল নেই। ক্ষমতার জন্য মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে তারা। এসব প্রতারণাপূর্ণ কথাবার্তা।’

তিনি বলেন, ‘আমাদের সম্প্রীতির শিকড় এত গভীরে যে, এটা সহজে উপড়ে ফেলা যায় না। বাইরে থেকে নানা ষড়যন্ত্র করা হলেও আমরা একযোগে কাজ করছি বলে তারা ব্যর্থ হচ্ছে।’

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে রিজভী বলেন, কোনো সম্প্রদায় যখন অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে বসবাস করে, তখন ওই সম্প্রদায়ের বড় উৎসব সবার উৎসবে পরিণত হয়। উৎসব কখনও বিভাজন করে না। উৎসব মানুষে মানুষে সৌহার্দ্যের বার্তা দেয়। এইসব উৎসবের দিনে আমরা একে অপরকে শুভেচ্ছা জানাই।

বিএনপির এই নেতা বলেন, ধর্ম আলাদা হলেও আমাদের জাতিস্বত্তা এক। রবীন্দ্রনাথ, নজরুল, লালন আমাদের সবার। সেখানে ধর্মের কোনো দেয়াল নেই। শেখ হাসিনা ক্ষমতার জন্য বিভাজন তৈরি করেছিলেন। তবে আমাদের মাঝে কোনো বিভাজন নেই। এটাই বাংলাদেশের সৌন্দর্য। সব ধর্মের মানুষ একসঙ্গে কাজ করছে বলেই সব চক্রান্ত নস্যাৎ করা যাচ্ছে।

রিজভী আরও বলেন, নানা ষড়যন্ত্র এখনো চলছে। প্রত্যন্ত এলাকায় অস্থির পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে। পূজার এই সময়টাকে তারা কাজে লাগাতে ব্যস্ত। এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই মদদ বহু আগে থেকেই দিয়ে আসছে একটি পক্ষ। দেশের এক ইঞ্চি জমির প্রতি যদি কেউ কুনজর দেয়, তবে তার চোখ ফুটো করে দেওয়া হবে। এদেশে হিন্দু-মুসলিমে কোনো বিভেদ নেই। আমাদের খাবার, পোশাক, চিন্তা- সব এক।

এ সময় বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION