1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সোনারগাঁয়ে বিএনপি স্বেচ্ছাসেবক দলের পাঁচ ইউনিয়নের কর্মী সম্মেলন অনুষ্ঠিত - Bangladesh Khabor
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ছুরিকাঘাতে ২ যুবক গুরুতর আহত, গ্রেফতার ১ আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা জয়পুরহাটে ওয়ান শুটারগান, ধারালো অস্ত্র উদ্ধার কোটালীপাড়ায় নিষিদ্ধ ঘোষিত চায়না জালে অগ্নিসংযোগ আদানির বিদ্যুৎকেন্দ্রের বন্ধ ইউনিট সরবরাহ চালু পুতুলের ওই পদে দায়িত্ব পালনের মতো যোগ্যতা ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে: জুবাইদা রহমান

সোনারগাঁয়ে বিএনপি স্বেচ্ছাসেবক দলের পাঁচ ইউনিয়নের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭২০ জন পঠিত

পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পাঁচ ইউনিয়নের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই সম্মেলন বসে।

উপজেলার নোয়াগাঁও, জামপুর, বারদী, বৈদ্দারবাজার ও মোগরাপাড়া ইউনিয়নের নেতাকর্মীরা সম্মেলনে যোগ দেন। কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে আসন্ন আন্দোলন-সংগ্রামকে শক্তিশালী করার আহ্বান জানান।

এ সময় বক্তারা বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও স্বৈরাচারী শাসনের অবসানে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। তারা জানান, ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে এবং তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়ে সাংগঠনিক পুনর্গঠন করা হবে। স্থানীয় নেতাদের মতে, এ সম্মেলনের মাধ্যমে সোনারগাঁয়ে বিএনপির রাজনীতি আরও সুসংগঠিত হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালাউদ্দিন সালু, সদস্য সচিব নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাশির উদ্দিন নাশির, সদস্য সচিব সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দল, দেওয়ান শফিক, সদস্য স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি এবং হাজী পিয়ার হোসেন নয়ন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দল।

এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে অংশ নেন আবু মোরশেদ মোল্লা, শামিম আহাম্মেদ, শফিক ভুইয়া, আতিক হাসান লেনিন, ফয়সাল ভুইয়া রিপন ও জাহাঙ্গীর আলম।
১নং সদস্য মো. এজাজ ভুইয়া ছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাবু, সদস্য সোহেল আরমান, আলমগীর, কামাল দেওয়ানসহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION