1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে গ্রীষ্মকালীল জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত - Bangladesh Khabor
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ছুরিকাঘাতে ২ যুবক গুরুতর আহত, গ্রেফতার ১ আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা জয়পুরহাটে ওয়ান শুটারগান, ধারালো অস্ত্র উদ্ধার কোটালীপাড়ায় নিষিদ্ধ ঘোষিত চায়না জালে অগ্নিসংযোগ আদানির বিদ্যুৎকেন্দ্রের বন্ধ ইউনিট সরবরাহ চালু পুতুলের ওই পদে দায়িত্ব পালনের মতো যোগ্যতা ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে: জুবাইদা রহমান

বাউফলে গ্রীষ্মকালীল জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৩৯ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ৫২ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে  বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, বাউফল, পটুয়াখালীর আয়োজনে অনুষ্ঠিত হয়।

উপজেলা উপজেলা নির্বাহী  অফিসার মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার  মোঃ নুরুন্নবী,  পূর্ব আদাবাড়িয়া ডিএস আলিম মাদ্রাসা,অধ্যক্ষ মোঃ আবদুল দ্যাহিয়ান,কালাইয়া হাচান সিদ্দিকী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, কর্পূরকাঠি ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি ঘোষসহ বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ,বিদ্যালয়ের প্রধানগণ।

এ সময় উপস্থিত ছিলেন আনন্দ টিভি ও দৈনিক খোলা কাগজ’র পটুয়াখালী জেলা প্রতিনিধি এম, নাজিম উদ্দিন, মাই টিভি ও দৈনিক কালের কন্ঠ’র বাউফল উপজেলা প্রতিনিধি এম ওহিদুজ্জামান ডিউক, সাংবাদিক সবুজ সরকার ও ইয়াকুব আলী।

সভায় আসন্ন ক্রীড়া প্রতিযোগিতার ভেন্যু, দফা এবং সময় নির্ধারণ করা হয়। পরে মাধ্যমিক পর্যায়ের শরীরচর্চা শিক্ষকদের সমন্বয়ে পরিচালনা কমিটি, ক্রয় কমিটি এবং নিরীক্ষা কমিটি গঠন করা হয়। সভা শেষে উপজেলা নির্বাহী  অফিসার (ইউএনও) বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ক্রিয়া সামগ্রী বিতরণ করেন।

সভায়  উপজেলা  নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বলেন, “জেলার নির্দেশনা মোতাবেক সকল দফা এবং সময় ঠিক রেখে স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে প্রতিযোগিতা সম্পন্ন করা হবে। সে লক্ষ্যে সকল কমিটি ইতিমধ্যেই গঠন করে তাদের নির্দেশনা প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION