1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ - Bangladesh Khabor
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ১৪ শিক্ষকের পরীক্ষার্থী একজন, সেও ফেল গাইবান্ধায় দুই প্রতিষ্ঠানে অভিযান, ২৫ হাজার লিটার গ্যাস জব্দ; মালিকসহ তিনজনের কারাদণ্ড ৭ দফা না মানলে ১ দফা অনিবার্য হয়ে উঠবে: জামায়াতে আমির জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন তাহসিফের বন্ধু দীপ কোটালীপাড়ায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা বাহরাইনের সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সিজিএসের সাক্ষাৎ কোটালীপাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ১৩ গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় যুব দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে ঢুকবে না: নাহিদ ইসলাম ‘সিএইচটি সম্প্রীতি জোট’ নেতাকে শোকজ

কুষ্টিয়ায় পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৭০ জন পঠিত
কুষ্টিয়া প্রতিনিধি : সাত দফা দাবি আদায়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের পাঁচরাস্তার মোড়ে জড়ো হয়ে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
এ সময় পলিটেকনিক শিক্ষার্থীরা বলেন, ‘বিএসসি ইঞ্জিনিয়াররা দশম গ্রেডে অন্তর্ভুক্ত হলে আমাদের চাকরির জায়গা সংকুচিত হয়ে যাবে। বিএসসিদেরও দাবিগুলো মেনে নেওয়ার ষড়যন্ত্র প্রায় শেষ। তাই আমাদের আর বসে থাকার সুযোগ নেই। সকল দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।’
প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি গ্রহণেরও হুঁশিয়ারি দেন তারা। কর্মসূচি চলাকালে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দু’পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।
ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে পলিটেকনিক ইনস্টিটিউটের কয়েক শতাধিক শিক্ষার্থীরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION