1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ও বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট নির্ধারণ ইসির জয়পুরহাটে কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য গাইবান্ধায় সড়কে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬ কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কুষ্টিয়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

  • Update Time : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৫ জন পঠিত
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে নবাগত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের মতবিনিময় সভা করেছেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর ) সকালের দিকে মিরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে তিনি উপজেলার সকল কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজ ও সাংবাদিকদের সাথে এ মতবিনিময় করেন।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনে হাজারো শহীদের রক্তের বিনিময়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এ আন্দোলনের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা আর্জন করেছি।
যে লক্ষ্যে এ স্বাধীনতা অর্জিত হয়েছে তা যেন ভূলন্ঠিত না হয় সেদিকে সকলকে সজাগ থাকতে হবে। বিগত ফ্যাসিষ্ট সরকার জনগণের অধিকার হরণ করেছিলো। তারা ২৬ লক্ষ কোটি টাকা লুটপাট করে দেশের সংকটময় পরিস্থিতি সৃষ্টি করে গেছে। জাতীয় অর্থনীতির সীমাবদ্ধ উল্লেখ করে তিনি আরো বলেন এ মুহুর্তে সকল সমস্যা একযোগে সমাধান করা সম্ভব নয়। এমতাবস্থায় সকলকে ধৈর্যের সাথে নিজ নিজ দায়িত্ব সঠিক ভাবে পালন করে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান। তিনি শিক্ষামান্নোয়নে গুরুত্বরোপ করে বলেন স্কুল-কলেজ চলাকালীন সময়ে কোন কোচিং চলতে দেয়া যাবে না। কেউ এর ব্যতয় ঘটালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তিনি মাদকের কুফল বর্ণনা করে বলেন মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আবু সালেহ মো. নাসিম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পিযূষ কুমার সাহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল কাফী। এ সময়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মমতাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি, মিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক শাহ আক্তার মামুন, সেক্রেটারী মাওলানা শেখ মহিউদ্দিন আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহেল বাকী, আমলা জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলাম, মিরপুর প্রেসক্লাবের সদস্য মিলন আলী, সাংবাদিক আব্দুল আউয়াল প্রমুখ বক্তব্য রাখেন।
পরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন ১শ’ ৮৫ জন হতদরিদ্রদের মাঝে শুকনা খাবার বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION