1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোবিপ্রবিতে ২৬ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান - Bangladesh Khabor
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে জিএসটিইউ’তে নিয়োগ দুর্ণীতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা কোটালীপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধ,প্রতিপক্ষের হামলায় মনতোষ ঘটক নিহতের ঘটনায় গ্রেফতার ২ গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ঘরের ছেলে তারেক রহমানকে বরণে প্রস্তুত বগুড়া সপ্তাহে দুই দিন ভার্চ্যুয়ালি চলবে হাইকোর্ট ইরানের সঙ্গে বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল পলাশবাড়ীতে গৃহবধূ ববিতা হত্যা: ফাঁসির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে: ডেপুটি স্পিকার এলপিজি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার: মন্ত্রী

গোবিপ্রবিতে ২৬ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান

  • Update Time : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮০৪ জন পঠিত

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) বিভিন্ন বিভাগের ২৬ জন শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অস্বচ্ছলদের শিক্ষা সহায়তা, অসুস্থদের চিকিৎসা সহায়তা, কনফারেন্স ও অনুষ্ঠান আয়োজনে এসব শিক্ষার্থীকে ৯৬ হাজার টাকা প্রদান করা হয়।

আজ বুধবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। শিক্ষকরাও একাডেমিক পরিবেশ বজায় রাখতে কাজ করবেন বলে প্রত্যাশা রাখি। শিক্ষার্থীরা কী চায়, তা আমাদের বুঝতে হবে। আমরা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে নতুন কিছু করতে চাই, সেকারণে সবার সহযোগিতা প্রয়োজন।

ছাত্র পরামর্শ ও নিদের্শনা দপ্তর আয়োজিত এই অনুষ্ঠানে ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান, মানবিকী অনুষদের ডিন মো. আব্দুর রহমান, রেজিস্ট্রার মো. এনামউজ্জামান, প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব, ছাত্র পরামর্শ ও নিদের্শনা দপ্তরের পরিচালক মো. বদরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের সভাপতিগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION