1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জনগণের ভালোবাসা ছাড়া রাজনীতির মাঠে টিকে থাকা সম্ভব নয় : এস এম জিলানী - Bangladesh Khabor
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ছুরিকাঘাতে ২ যুবক গুরুতর আহত, গ্রেফতার ১ আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা জয়পুরহাটে ওয়ান শুটারগান, ধারালো অস্ত্র উদ্ধার কোটালীপাড়ায় নিষিদ্ধ ঘোষিত চায়না জালে অগ্নিসংযোগ আদানির বিদ্যুৎকেন্দ্রের বন্ধ ইউনিট সরবরাহ চালু পুতুলের ওই পদে দায়িত্ব পালনের মতো যোগ্যতা ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে: জুবাইদা রহমান

জনগণের ভালোবাসা ছাড়া রাজনীতির মাঠে টিকে থাকা সম্ভব নয় : এস এম জিলানী

  • Update Time : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৩৬ জন পঠিত

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেছেন, রাজনীতি করতে হলে জনগণের দ্বারে দ্বারে যেতে হবে। জনগণকে ভালোবাসতে হবে। জনগণের ভালোবাসা অর্জন করতে হবে। জনগণের ভালোবাসা ছাড়া রাজনীতির মাঠে টিকে থাকা সম্ভব নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও এর অঙ্গসহযোগি সংগঠনের নেতা-কর্মীরা জনগণের পাশে ছিলো, আছে এবং আগামীতেও থাকবে।

সোমবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে স্থানীয় নিতাই বাজারে এসে নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এদেশের ৫শতাংশ মানুষ সরাসরি রাজনীতি করেন। বাকি ৯৫শতাংশ মানুষ রাজনীতির সাথে জড়িত নয়। এরা সাধারণ মানুষ। আর এই সাধারণ মানুষরা চায় দলীয় নেতা-কর্মীদের কাছ থেকে ভালোবাসা। এদেরকে ভালোবাসা দিলে এরাও নির্বাচনের সময় ব্যালটের মাধ্যমে তার প্রতিদান দিবো।

স্বেচ্ছাসেবক দলের এই শীর্ষ নেতা বলেন, আমি গোপালগঞ্জ- ৩ (কোটালীপাড়া- টুঙ্গিপাড়া) আসন থেকে দু’বার জাতীয় সংসদ নির্বাচন করেছি। দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আগামীতেও এ আসন থেকে নির্বাচন করার ইচ্ছা রয়েছে। আমি এই জনপদের মানুষদের সুখে দুঃখে বিগত দিনে ছিলাম, এখন আছি, এবং ভবিষ্যতেও থাকবো।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, বিএনপি নেতা কাজী অমিত, উপজেলা যুবদলের আহবায়ক রঞ্জন মল্লিক, সদস্য সচিব মান্নান শেখসহ বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী তার সাথে ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION