1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
‘নৌ মন্ত্রণালয়ে এক বছরে রাজস্ব আয় হয়েছে ৬৫৭৬ কোটি টাকা’ - Bangladesh Khabor
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী দােয়া ও সমথর্ন প্রত্যাশী কাউছার আহম্মেদ টুঙ্গিপাড়ায় এক বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি খাস জমি থেকে মাটি কাটার অভিযোগ, ঝুঁকিতে এলজিইডি’র সড়ক দেশ আবার পুরোনো অন্ধকার পথে ফিরে যাচ্ছে: জামায়াত আমির বিএনপির আলোচনা সভায় যোগ দেবেন তারেক রহমান সিলেটে পরপর দুবার এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলা দ্বিপাক্ষিক বৈঠকে খুলেছে মালয়েশিয়া শ্রমবাজার: মাহদী আমিন জ্বালানি তেলের দাম নিয়ে যে সিদ্ধান্ত এলো ৮৬ ডেপুটি ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ ঢাবির ৬ অধ্যাপককে অব্যাহতি, সাদেকা হালিমকে বরখাস্তের সিদ্ধান্ত কোটালীপাড়ায় কৃষক কার্ড হালনাগাদ কাযক্রম পরিদর্শনে কৃষি বিভাগের উপপরিচালক

‘নৌ মন্ত্রণালয়ে এক বছরে রাজস্ব আয় হয়েছে ৬৫৭৬ কোটি টাকা’

  • Update Time : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : নৌ পরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, বাস্তব মুখী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে নৌ-পরিবহণ মন্ত্রণালয়ে গত এক বছরে রাজস্ব আয় হয়েছে ৬ হাজার ৫৭৬ কোটি টাকা।

সোমবার বিকালে সচিবালয়ে নৌ পরিবহণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, গত ১৫ বছরে মন্ত্রণালয়কে যেভাবে রেখে গিয়েছিল অতীতের সরকার সেখানে মন্ত্রণালয়ের অগ্রগতি ছিল মাত্র ৯ পার্সেন্ট।

বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এই মন্ত্রণালয়ের কার্যক্রমে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সাফল্য এসেছে প্রায় ৯০ পার্সেন্ট।

মন্ত্রণালয়ের এ সাফল্য আনার পেছনে যারা কঠোর পরিশ্রম করে গেছেন তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

উপদেষ্টা বলেন, অতীতের সরকার অনেক ইউজ লেস প্রকল্প নিয়েছিল। তার কয়েকটি বাতিল করা হয়েছে।

সাখাওয়াত হোসেন বলেন, চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দরসহ বিভিন্ন সংস্থায় এ মন্ত্রণালয়ের অধীনে হাজারের অধিক নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে পাশাপাশি নৌ পরিবহণ অধিদপ্তরের মাধ্যমে প্রায় ১০ হাজার নাবিকের সাইন অন সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, নৌ পরিবহণ খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বর্তমান সরকার ধারাবাহিকভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।

নৌ পরিবহণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ইউসুফ, অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম মন্ত্রণালয় এবং বিভিন্ন দপ্তর সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তার এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION