1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বন্দর উপজেলায় বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গাড়িবহর নিয়ে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত - Bangladesh Khabor
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্যাসিস্ট বলায় এনসিপির এমপিকে ২ ঘণ্টা ঘেরাও, উদ্ধার করল পুলিশ কোটালীপাড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা ও গাজীপুর সিটি করপোরেশনের তিন প্রশাসক ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে যাওয়া ইউনূসের গেজেট কোথায় কড়াইল বস্তিতে ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে মাদ্রাসা পুড়ে ছাই বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত ‘২ দিনে দেশ অচল হবে’ আসিফের এমন মন্তব্য নিয়ে যা জানা গেল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

বন্দর উপজেলায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গাড়িবহর নিয়ে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৫ জন পঠিত

পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জে বন্দর উপজেলায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বন্দর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ও বন্দর উপজেলা বিএনপি সভাপতি মাজহারুল ইসলাম ভূইয়া হিরন ও সাধারণ সম্পাদক হারুনরশীদ লিটন এর নেতৃত্বে অনুষ্ঠিত বর্ণাঢ্য র‍্যালীতে হাজার হাজার নেতা-কর্মীদের ঢল নামে।

৬ সেপ্টেম্বর শনিবার সকাল  ১০টায় শুরু হওয়া উক্ত বর্ণাঢ্য র‍্যালীটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর দেওয়ানবাগ  থেকে শুরু হয়ে লাঙ্গলবন্ধ ব্রিজের নীচ দিয়ে ঘুরে মুছাপুর, হাই-সাবেরমোর হয়ে বন্দর, সাবদি, কলাগাছিয়া, ফরাজিকান্দী, ৩য় শীতলক্ষ্যা ব্রিজের নীচে দিয়ে মদনগঞ্জ, ধামগড় থেকে মদনপুর বাস স্টান্ডে এসে শেষ হয়।

উক্ত বহরে ঘোড়াগাড়ি ও গাড়িবহরে ব্যান্ড বাদ্য, বাহারি রকমের ব্যানার ও ফেস্টুন এবং দলীয় পতাকা শোভা পায়, যেখানে নেতা-কর্মীরা বাহারি রঙের ক্যাপ ও মাথায় বেজ পড়ে অংশ নিয়েছেন।

এ সময় উক্ত গাড়িবহর ও বর্ণাঢ্য র‍্যালীতে আরো উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা বিএনপি সহ-সভাপতি মোমেন ভূইয়া, বন্দর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক তাওলাদ মাহমুদ , মদনপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মামুন ভূইয়া, মদনপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল মতিন ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি  শাহজাহান,  গোলাপ ভূইয়া, ধামগড় ইউনিয়ন বিএনপি সভাপতি জাহিদ খন্দকার, মুছাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি তারামিয়া, বন্দর ইউনিয়ন বিএনপি সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন, কালাগাছিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি শাহাদুল্লাহ মুকুল সহ বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উক্ত র‍্যালীতে অংশগ্রহন করেন।

এ সময় বক্তারা বলেন, বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীর সফলতা কামনা করি ১৯৭৮ সালে ১ সেপ্টেম্বর জাতির এক মহা ক্রান্তিলগ্নে বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন থেকে আন্দোলন সংগ্রামে বিএনপি অগ্রনী ভুমিকা পালন করে আসছে ও আমরা সকলে মিলে ঐকবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ আরো সামনে এগিয়ে যাবে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া কামনা করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION