1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে ছুরিকাঘাতে ওজোপাডিকো'র এক কর্মচারী গুরুতর আহত, অভিযোগ দায়ের - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ? প্রশ্ন রাশেদের মহাখালী থেকে বাস ডিপো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ প্রতি ৪ বছরে: অর্থমন্ত্রী সেই ওমরাহযাত্রী মারা গেছে, গভীর শোক ধর্মমন্ত্রীর স্থানীয় নির্বাচন কবে ও আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার প্রশ্ন সোনারগাঁয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে বিশ্বেশ্বর পোদ্দার ভবনের উদ্বোধন  রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৬০ হাজার টাকা জরিমানা মায়ের নিথর দেহ, পলাতক বাবা: যৌতুকের নির্মম বলি শিল্পি, অনিশ্চয়তায় তিন শিশুর ভবিষ্যৎ গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ২

গোপালগঞ্জে ছুরিকাঘাতে ওজোপাডিকো’র এক কর্মচারী গুরুতর আহত, অভিযোগ দায়ের

  • Update Time : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮১২ জন পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ গোপালগঞ্জে ওজোপাডিকো’র এক (পিচ রেইট) কর্মচারীকে মারধর ও ছুরিকাঘাতে গুরুতর আহত করে লক্ষাধিক টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে ।

পরে এ সংক্রান্তে ভুক্তভোগীর স্ত্রী সুকুরন বেগম (৪০) গোপালগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ১০টায় বাদীর স্বামী ভুক্তভোগী হারুন আর রশিদ, গোপালগঞ্জ ওজোপাডিকো’র একজন (পিচ রেইট) কর্মচারী। মাসিক বিদ্যুৎ বিলের কাগজ গ্রাহকের মাঝে বিতরণের উদ্দেশ্যে আরামবাগ মসজিদের সামনে ব্রিজের উপর পৌঁছালে সেখানে মাদকসেবনকারী ও মাদক ব্যবসায়ী আরিফ (৩৫) আমার স্বামীকে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে। এক পর্যায়ে আমার স্বামী প্রতিবাদ জানালে তাকে এলোপাথাড়িভাবে কিল, ঘুষি ও লাথি মারে এবং ধারালো ছুরি দিয়ে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে এবং ব্যাংকে জমা দেওয়ার জন্য বাম পকেটে গচ্ছিত ১ লক্ষ ২৫ হাজার টাকা জোর করে ছিনিয়ে নেয়। পরে স্বামীর চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এলে এ বিষয়ে অভিযুক্ত আরিফ হুমকি দিয়ে এলাকা ত্যাগ করেন। পরে প্রত্যক্ষদর্শীরা আমার স্বামীকে অজ্ঞাত অটোতে করে গোপালগঞ্জ সদর হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করান। ছুরিকাঘাতে আমার স্বামীর বাম চোখের উপরে মারাত্মক যখম হয়েছে। জরুরী বিভাগে তাকে ভর্তি করে ক্ষতস্থানে একাধিক সেলাই দেওয়া হয়েছে। আমি গোপালগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তের বিরুদ্ধে কঠিন বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত আরিফের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার সাক্ষাৎ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION