1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি পালিত - Bangladesh Khabor
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বিরামপুরে হাম রুবেলা টিকাদান ক‍্যাম্পেইনের উদ্বোধন পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনগণকে দেওয়া হবে: তারেক রহমান নাহিদ তানজিদ শান্তর নৈপুণ্যে সিরিজ সমতায় বাংলাদেশ এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে জিএসটিইউ’তে নিয়োগ দুর্ণীতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা কোটালীপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধ,প্রতিপক্ষের হামলায় মনতোষ ঘটক নিহতের ঘটনায় গ্রেফতার ২ গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ঘরের ছেলে তারেক রহমানকে বরণে প্রস্তুত বগুড়া সপ্তাহে দুই দিন ভার্চ্যুয়ালি চলবে হাইকোর্ট ইরানের সঙ্গে বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল

কোটালীপাড়ায় বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

  • Update Time : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮১ জন পঠিত

কোটালীপাড়া প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে কোটালীপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে থানা চত্বরে বৃক্ষরোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ চত্তর, স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিত্যক্ত জায়গায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হচ্ছে।

বৃক্ষরোপণকালে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক ভিপি ফায়েকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা মানিকুজ্জামান হাওলাদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।

কর্মসূচিতে বক্তারা বলেন, বিএনপি শুধু রাজনৈতিক দল নয়, এটি একটি জনআন্দোলনের নাম। দেশের সার্বিক উন্নয়ন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং পরিবেশ সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে দলটি। বর্তমান জলবায়ু সংকট মোকাবিলায় বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। বিএনপি সেই দায়িত্ব থেকেই জনসচেতনতা বাড়াতে এ কর্মসূচি পালন করছে।

বক্তারা আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন প্রকৃতি ও পরিবেশবান্ধব উন্নয়নের পক্ষে। তার আদর্শ অনুসরণ করে বিএনপি সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই বাংলাদেশ গড়ার লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION