1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে ডাকাতির পর পালাতে গিয়ে গণপিটুনিতে প্রাণ গেল এক ডাকাত সদস্যের - Bangladesh Khabor
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্যাসিস্ট বলায় এনসিপির এমপিকে ২ ঘণ্টা ঘেরাও, উদ্ধার করল পুলিশ কোটালীপাড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা ও গাজীপুর সিটি করপোরেশনের তিন প্রশাসক ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে যাওয়া ইউনূসের গেজেট কোথায় কড়াইল বস্তিতে ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে মাদ্রাসা পুড়ে ছাই বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত ‘২ দিনে দেশ অচল হবে’ আসিফের এমন মন্তব্য নিয়ে যা জানা গেল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

বাউফলে ডাকাতির পর পালাতে গিয়ে গণপিটুনিতে প্রাণ গেল এক ডাকাত সদস্যের

  • Update Time : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৬৫৭ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ডাকাতির শেষে পালানোর সময় আটক হওয়ার পর স্থানীয়দের গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন।

শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ১৩নং আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে খলিল হাওলাদার ও আজহার জমাদ্দারের বাড়িতে ডাকাতদল হানা দেয়। এ সময় তারা বাসার লোকজনকে মারধর করে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১০ লাখ টাকা নগদ অর্থ ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার লুট করে। পরে ভুক্তভোগীরা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে ডাকাত দলের দুই সদস্যকে আটক করেন এবং গণপিটুনি দেন। তবে দলের অন্য সদস্যরা লুটকৃত মালামাল নিয়ে পালিয়ে যায়।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার জানান, আটক দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অবস্থায় আরেকজন চিকিৎসাধীন রয়েছেন।

এস আই শহিদুল ইসলাম জানান, আহত ডাকাত চক্রের সদস্যের নাম রাজিব জমাদ্দার। তার পিতা ছাত্তার জমাদ্দার, বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার  আন্দুয়া গ্রাম ৮ নং ওয়ার্ডে। আহত রাজিবের বরাত দিয়ে তিনি জানান, নিহত ডাকাতের নাম উজ্জ্বল। তবে নিহতের বিস্তারিত পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION