1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে অটোরাইচ মিলে কাজ করতে গিয়ে প্রাণ গেল আলিম পরীক্ষার্থীর - Bangladesh Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান গোপালগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোটালীপাড়ায় বিনামূল্যে চারা ও সার বিতরণ: ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিতরণ করবেন ফ্যামিলি কার্ড এমপিদের অফিসের জন্য উপজেলাপ্রতি বরাদ্দ ৬ লাখ হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার আক্কেলপুরে ইউনিয়ন বিএনপি সভাপতির কথিত মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য গাইবান্ধায় ডিস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলায় আহত দুই ভাই

জয়পুরহাটে অটোরাইচ মিলে কাজ করতে গিয়ে প্রাণ গেল আলিম পরীক্ষার্থীর

  • Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৪৬ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটের কালাইয়ে অটোরাইচ মিলে কাজ করার সময় তুষের ভাপারে পড়ে প্রাণ হারিয়েছেন আতিকুর রহমান নাসিম (১৯) নামে এক আলিম পরীক্ষার্থী। বুধবার (১৬ জুলাই) দুপুরে কালাই পৌর এলাকার বাসস্ট্যান্ড সংলগ্ন তালুকদার অটোরাইচ মিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাসিম সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের গুয়াবাড়ি গ্রামের হজবর আলীর ছেলে এবং কড়ই নুরুল হুদা আলিয়া মাদ্রাসার আলিম পরীক্ষার্থী ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২৫ সালের আলিম পরীক্ষায় অংশ নিচ্ছিলেন নাসিম। পরিবারের অভাব-অনটনের কারণে লেখাপড়ার পাশাপাশি ওই রাইচ মিলে শ্রমিকের কাজ করতেন তিনি। পরীক্ষা না থাকায় বুধবার সকালে কাজে যান। দুপুরে মিলের ভাপারের গেট খুলতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যান তিনি। সহকর্মীরা উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালাই থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তোফায়েল হাসান বলেন, ঘটনাস্থল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION