1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাইবান্ধায় একই পরিবারের চার সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ - Bangladesh Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সুস্থ সবল জনগোষ্ঠী ব্যতীত একটি দেশ অর্থনৈতিক ভাবে সমৃদ্ধশীল রাষ্ট্র হতে পারে না : স্বাস্থ্যমন্ত্রী ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সাব্বির মোস্তফা বাংলাদেশের সঙ্গে সীমান্ত বাণিজ্য ফের চালু করতে চায় মিয়ানমার এনআইডি সংশোধন সহজ করতে ইসির কমিটি যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘সর্বোচ্চ মর্যাদা’ দেয় তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী আদালতে আসামির পাউরুটির ভেতরে গাঁজা-ইয়াবা সাদুল্লাপুরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, প্রধান আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার শ্রীপুরে সন্ত্রাস ও মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে -২০২৫ সালে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান

গাইবান্ধায় একই পরিবারের চার সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ

  • Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৭৫ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধা জেলার সাঘাটা থানার শ্যামপুর গ্রামের আব্দুল্লাহ (পূর্ব নাম শ্রী বিনয় রাজভর) ও তার পরিবারের সদস্যরা হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, গাইবান্ধা’র মোকাম নম্বর গম ১৮৮০১৪৫ অনুযায়ী এ বিষয়ে একটি এফিডেভিট দাখিল করা হয়েছে।
এফিডেভিটে আব্দুল্লাহ উল্লেখ করেন, তার পিতা মৃত বন্ধুরাম ও মাতা মৃত মিনতি বালার সন্তান হিসেবে তিনি পূর্বে হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। তবে বিগত ৬ মার্চ ২০২২ ইং তারিখে তিনি, তার স্ত্রী এবং দুই কন্যাসহ স্বতঃপ্রণোদিতভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ধর্মান্তর প্রক্রিয়াটি সম্পন্ন হয় বোনারপাড়া কাঁচা বাজার জামে মসজিদে, শাইখ মাওলানা আব্দুর রাজ্জাকের সহায়তায় কালেমা শাহাদত পাঠের মাধ্যমে।
আব্দুল্লাহর স্ত্রী আমিনা খাতুন (পূর্ব নাম কুমার রত্না রানী), পিতা-শ্রী ফুলচান, মাতাঃ রিনা, গ্রামঃ পেড়ির হাট, গাবতলি উপজেলার বাসিন্দা। তিনি স্বামীর সঙ্গে একই দিনে ইসলাম ধর্মে দীক্ষিত হন।
তাদের দুই কন্যা সন্তান এক জন কুমারী শ্রাবন্তী রানী, যার ইসলামি নাম এখন মোছাঃ হাবিবা আক্তার (জন্মঃ ১৯ আগস্ট ২০১৪, বয়সঃ প্রায় ১১ বছর) অপরজন বর্ষা রানী, যার ইসলামি নাম মোছাঃ হুমাইরা আক্তার জান্নাতি (জন্মঃ ৭ আগস্ট ২০১৮, বয়সঃ প্রায় ৭ বছর)
উল্লেখ্য, কন্যা দুইজনই নাবালিকা হওয়ায়, তাদের ধর্মান্তরের বিষয়টিও এফিডেভিটে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
আব্দুল্লাহ জানান, তারা স্বতঃস্ফূর্তভাবে ও সম্পূর্ণ বিশ্বাস থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং বর্তমানে ইসলামি রীতিনীতি অনুসরণ করে জীবন যাপন করছেন।
এ বিষয়ে স্থানীয় কোনো বিরোধ বা সামাজিক প্রতিবন্ধকতার কথা উল্লেখ করা হয়নি। তবে ধর্মান্তরিত পরিবারটি চায় তাদের সিদ্ধান্তকে সম্মান জানানো হোক এবং সমাজে শান্তিপূর্ণভাবে বসবাস করার সুযোগ দেওয়া হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION