1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে এসএসসি পরীক্ষায় রাবেয়া-আলী গার্লস স্কুল এন্ড কলেজের ঈর্ষান্বিত সাফল্য - Bangladesh Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান গোপালগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোটালীপাড়ায় বিনামূল্যে চারা ও সার বিতরণ: ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিতরণ করবেন ফ্যামিলি কার্ড এমপিদের অফিসের জন্য উপজেলাপ্রতি বরাদ্দ ৬ লাখ হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার আক্কেলপুরে ইউনিয়ন বিএনপি সভাপতির কথিত মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য গাইবান্ধায় ডিস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলায় আহত দুই ভাই

গোপালগঞ্জে এসএসসি পরীক্ষায় রাবেয়া-আলী গার্লস স্কুল এন্ড কলেজের ঈর্ষান্বিত সাফল্য

  • Update Time : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৪৯ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ এসএসসি-২০২৫ পরীক্ষায় ঈর্ষান্বিত সাফল্য অর্জন করায় গোপালগঞ্জের স্বনামধন্য রাবেয়া-আলী গার্লস স্কুল এন্ড কলেজের “এ” প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান গোপালগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এক আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি। এ সময় জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান সকল শিক্ষার্থীদেরকে মনোযোগ দিয়ে লেখাপড়া শিখে মানবিক মানুষ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার উদাত্ত আহবান জানান।

এ সময় রাবেয়া-আলী গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তানিয়া খান সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা রাখায় এ প্রতিষ্ঠান এর আগেও ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছিলো। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে ৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।
এর মধ্যে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৯ জন, ‘এ’ পেয়েছে ২০ জন, ‘এ-মাইনাস’ পেয়েছে ১৪ জন, ‘বি’ পেয়েছে ৫ জন এবং ‘সি’ পেয়েছে ২ জন শিক্ষার্থী। এই ফলাফল কেবল সংখ্যা নয়, বরং এটি একটি ধারাবাহিক সাফল্যের প্রতিফলন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION