1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অলৌকিকভাবে বেঁচে গেলেন বিধ্বস্ত বিমানটির এক যাত্রী - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা ব্যারেজেও হাত দেবে: প্রধানমন্ত্রী জয়পুরহাটে দাখিল পরীক্ষার নীতিমালা লঙ্ঘন ও সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ কুষ্টিয়ায় গড়াই নদীতে দুইজন এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু জয়পুরহাটে সাংবাদিকদের নিয়ে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কুষ্টিয়ায় ভিজিএফের চাল ভাগ-বাঁটোয়ারা: দেশীয় অস্ত্র নিয়ে ইউনিয়ন পরিষদে হামলা জয়পুরহাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ অনুষ্ঠিত  গোবিপ্রবি’র একাউন্টিং বিভাগ ও আইসিএমএবি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অন্তর্বর্তী সরকারকে টিকার ব্যাপারে সতর্ক করে ৫টি চিঠি দেওয়া হয়েছিল: ইউনিসেফ ১৯ দিনে রেমিট্যান্স এলো ৩০ হাজার ৪৭৮ কোটি টাকা রামিসা হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ

অলৌকিকভাবে বেঁচে গেলেন বিধ্বস্ত বিমানটির এক যাত্রী

  • Update Time : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৩৪১২ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : ভারতের গুজরাটের আহমেদাবাদে ২৪২ আরোহী নিয়ে বিধ্বস্ত বিমানটির এক যাত্রী অলৌকিকভাবে বেঁচে গেছেন। আহমেদাবাদের পুলিশ কমিশনার জিএ মালিক সংবাদ সংস্থা এএনআই-কে বিষয়টি নিশ্চিত করেছেন।

এনডিটিভি জানিয়েছে, ভয়াবহ এ দুর্ঘটনা থেকে অলৌকিকভাবে বেঁচে যাওয়া ওই যাত্রীকে হাঁটতেও দেখা গেছে।

খবরে বলা হয়, ওই ব্যক্তি বিমানের ১১এ আসনের যাত্রী ছিলেন। তার পরনে ছিল সাদা টি-শার্ট এবং কালো রঙের ট্রাউজার্স। তার টি-শার্টে রক্তের ছোপ দেখা যাচ্ছে। তালিকা ঘেঁটে দেখা গেছে, ওই যাত্রীর নাম বিশ্বকুমার রমেশ। বর্তমানে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

বৃহস্পতিবার লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করা এয়ার ইন্ডিয়ার বিমানটি আহমেদাবাদ থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা ২৪২ জনের মধ্যে ১০০ জনের বেশি নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এটি দেশটির অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বিমানটি লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের দিকে যাত্রা শুরু করেছিল। বিমানটি আহমেদাবাদ বিমানবন্দরের কাছে একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION