1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে চামচিকে কুপিয়ে হত্যার অভিযোগে ভাতিজা আটক - Bangladesh Khabor
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ধানের শীর্ষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে: জামায়াত আমির র‌্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে : এনসিপি পে-স্কেলের জন্য অর্থের যোগান নিয়ে যা বললেন উপদেষ্টা নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিলেন সেনাপ্রধান দ্য ইকোনমিস্ট : প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীর্ষ মার্কাকে বিজয়ী করতে উঠান বৈঠক গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত কুষ্টিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে জামায়াতের নারী কর্মী হেনস্তার অভিযোগ

জয়পুরহাটে চামচিকে কুপিয়ে হত্যার অভিযোগে ভাতিজা আটক

  • Update Time : শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
  • ৪৪৭ জন পঠিত
পাঁচবিবি থেকে এম এ আজিম,
জয়পুরহাট শহরের খনজনপুর পূর্বপাড়া এলাকায় মাছুমা বেগম (৫২) নামে এক গৃহবধূকে ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ভাতিজা রাবিকুল হাসান টিটুর (৩২) বিরুদ্ধে। বৃহস্পতিবার(৩১- ডিসেম্বর) বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মাছুমা একই এলাকার সাঈদ আলীর স্ত্রী। এদিকে হত্যাকারী টিটুকে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। টিটু ওই এলাকারই আবু সুফিয়ানের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সাঈদ আলীর স্ত্রী মাছুমা বেগমের কাছ থেকে তার দেবরের ছেলে ভাতিজা টিটু কয়েকদিন আগে ৩ হাজার টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা ফেরত চাইলে কিছু টাকা দিয়েছে আর অবশিষ্ট টাকার জন্য তাদের মধ্যে কথাকাটাকাটি হয়।
মাছুমা কাপড় শুকানোর সময় হঠাৎ টিটু চাচিকে ধারালো হাঁসুয়া দিয়ে শরীরের মাথাসহ বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করেন। এ সময় মাছুমার চিৎকারে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে গ্রামবাসীরা টিটুকে ধাওয়া করে ধরে পুলিশে সোপর্দ করে।
তারা আরও জানান, টিটু মাদকাসক্ত ছিল। তার স্ত্রী ও পরিবারের সঙ্গে পারিবারিক কলহ লেগেই থাকত। জয়পুরহাট থানার ওসি (তদন্ত) মো. হাবিবুর রহমান জানান, এ ঘটনায় থানায় টিটুকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। টিটুকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION