1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পদত্যাগ করলেন এপি পার্টির আহ্বায়ক সোলায়মান - Bangladesh Khabor
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রথমবার এমপি হয়েই মন্ত্রীসভায় রাজিব আহসান রোজা উপলক্ষে টিসিবির পণ্য বিক্রয় শুরু কোটালীপাড়ায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার সচিবালয়ে বুধবার অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাসিত জীবন থেকে প্রধানমন্ত্রী, তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ নতুন সংসদ-সদস্য ও মন্ত্রিসভার শপথ কাল ত্রয়োদশ জাতীয় নির্বাচন দেশের ইতিহাসে রোল মডেল হয়ে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করায় কুষ্টিয়ায় যুবদল নেতা বহিষ্কার  দুই দফায় সংসদ সদস্যদের শপথ হবে: নাসিমুল গনি

পদত্যাগ করলেন এপি পার্টির আহ্বায়ক সোলায়মান

  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৩১২ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : আমার বাংলাদেশ পার্টির (এবি) আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী পদত্যাগ করেছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে তিনি নিজের ফেসবুকে পদত্যাগের কথা জানান।

তিনি লিখেছেন, ‘আমি এবি পার্টির আহ্বায়কের পদত্যাগ করেছি।’

অবসরপ্রাপ্ত সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী কী কারণে পদত্যাগ করেছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। এর কোনো ব্যাখ্যাও দেননি তিনি।

তবে এবি পার্টির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, সোলায়মান চৌধুরীকে সরকারের কোনো একটি প্রতিষ্ঠানের দায়িত্ব নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। তারই অংশ হিসেবে দলীয় পদ ছেড়ে দিয়েছেন।

এর আগে দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলাম পদত্যাগ করেন। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন। সম্প্রতি এবি পার্টির প্রধান উপদেষ্টা ব্যারিস্টার আবদুর রাজ্জাকও পদত্যাগ করেন। বর্তমানে তিনি যুক্তরাজ্যে রয়েছেন। তিনি খুবই অসুস্থ।

২০২০ সালের ২ মে নতুন দল এবি পার্টি গঠন হয়। এ এফ এম সোলায়মান চৌধুরীকে আহ্বায়ক ও মুজিবুর রহমান মঞ্জুকে সদস্যসচিব করে এর কেন্দ্রীয় কমিটি গঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION