1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কালীগঞ্জে গুদাম থেকে চাল আত্মসাতে কর্মকর্তা আটক - Bangladesh Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান গোপালগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোটালীপাড়ায় বিনামূল্যে চারা ও সার বিতরণ: ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিতরণ করবেন ফ্যামিলি কার্ড এমপিদের অফিসের জন্য উপজেলাপ্রতি বরাদ্দ ৬ লাখ হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার আক্কেলপুরে ইউনিয়ন বিএনপি সভাপতির কথিত মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য গাইবান্ধায় ডিস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলায় আহত দুই ভাই

কালীগঞ্জে গুদাম থেকে চাল আত্মসাতে কর্মকর্তা আটক

  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৩৭১ জন পঠিত
মো.হাসমত উল্লাহ, লালমনিরহাট : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী খাদ্য গুদাম থেকে প্রায় ২৫০ মেট্রিক টন চাল আত্মসাতের ঘটনায় গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলমকে গত (৫ই অক্টোবর) ২০২৪ইং শনিবার আটক করা হয়েছে।
প্রায় তিন কোটি টাকার চাল আত্মসাতের ঘটনা ফাঁস হওয়ার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। এদিকে ঘটনা তদন্তে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) দায়িত্ব দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার দুপুরের দিকে উপজেলার শুকানদিঘি বাজার এলাকার চাল ব্যবসায়ী একরামুল হকের গোডাউনে অভিযান চালিয়ে ৬০০ বস্তায় ৩০ মেট্রিক টন চাল উদ্ধার করা হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম জানান, শুক্রবার অভিযান চালিয়ে উপজেলার শুকানদিঘি থেকে ৩০ মেট্রিক টন এবং ওই দিন রাতে অন্য এক অভিযানে সাড়ে ২৪ মেট্রিক টন চাল উদ্ধার করা হয়েছে। পরে সেগুলো কাকিনা খাদ্য গুমামের হেফাজতে দেওয়া হয়েছে। বাকি চাল উদ্ধারে অভিযান চলছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ভোটমারী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলমকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, থানায় করা মামলাটি বিধি অনুযায়ী দুদককে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে ফেরদৌস আলমের কাছে চাল আত্মসাতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি মানসিকভাবে বিপর্যস্ত, আমার মাথা ঠিক নেই বা কথা বলার অবস্থায় আমি নেই।’ এসব কথা বলে তিনি কাঁদতে শুরু করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION