1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে প্রতারণার শিকার হয়ে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মানববন্ধন - Bangladesh Khabor
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী : মাহদী আমিন বিমানখাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে: মন্ত্রী অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত “সবাই মিলেমিশে খাই” বলা জয়পুরহাটের সেই খাদ্য কর্মকর্তাসহ বরখাস্ত ৩ বাংলাদেশে ভিসা প্রক্রিয়া নিয়ে নতুন প্রস্তাব ভারতীয় সংসদীয় কমিটির বগালেকে পাহাড়ি খাদে দুই পর্যটকের লাশ আমার ‘সব তথ্য ফাঁস’ করে দাও: পাটওয়ারীকে রাশেদ ইয়াবা তৈরির কারখানার সন্ধান মিলল কেরানীগঞ্জে

গোপালগঞ্জে প্রতারণার শিকার হয়ে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মানববন্ধন

  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৩৬১ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে প্রতারণার শিকার হয়ে মানব-বন্ধন করেছে মানিকদাহ আশ্রয়ণ প্রকল্পের অসহায় ও দরিদ্র বাসিন্দারা। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী তারা এ কর্মসূচী পালন করে।

মানববন্ধন চলাকালে খাদিজা বেগম, খালেদা বেগম, কাজলী বেগম, ওলিয়ার, নার্গিস বেগম, রহিমা বেগম, শাবানা, তৌহিদ শেখ ও নূর ইসলাম বাবুসহ ভ‚ক্তভোগীরা তাদের অভিযোগে জানান, শেখ রেজাউল হক রাজু ও শেখ রিপন নামে দু’ সহোদর পুরাতন মানিকদাহ বাজারে একটি সুপার-শপ করার নামে মানিকদাহ আশ্রয়ণের ১ শ’ ২০ বাসিন্দার কাছ থেকে বিভিন্ন প্রলোভন দিয়ে অন্ত:ত ১৭ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। একটু বাড়তি লাভের আশায় এসব অসহায় মানুষগুলোও ৫০ বা ১০০ টাকার স্ট্যাম্পের উপর তাদেরকে টাকা দিয়েছেন। এরপর তারা দু’ভাই সুপারশপের ডেকোরেশন করে কিছু মালামালও উঠায়। পরবর্তীতে লাভ দূরে থাক, আসল টাকা ফেরত চাইলেও তারা তা না দিয়ে নানা টালবাহানা শুরু করে; এমনকি ইতিমধ্যে দু’এক জনকে নানা হুমকি-ধমকিও দিয়েছে। এভাবে বিগত ৮-৯ মাস ধরে তারা এসব অসহায় মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন।

এব্যাপারে থানার দ্বার হয়েও কোন লাভ হয়নি। তাই তারা বাধ্য হয়ে উক্ত টাকা ফেরতসহ ওই দু’ভাইয়ের বিচার দাবীতে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানব-বন্ধন কর্মসূচী পালন করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION