1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে কবরস্থানের জায়গায় মাদকের আখরার, প্রতিবাদে মুসুল্লিদের বিক্ষোভ - Bangladesh Khabor
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ছুরিকাঘাতে ২ যুবক গুরুতর আহত, গ্রেফতার ১ আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা জয়পুরহাটে ওয়ান শুটারগান, ধারালো অস্ত্র উদ্ধার কোটালীপাড়ায় নিষিদ্ধ ঘোষিত চায়না জালে অগ্নিসংযোগ আদানির বিদ্যুৎকেন্দ্রের বন্ধ ইউনিট সরবরাহ চালু পুতুলের ওই পদে দায়িত্ব পালনের মতো যোগ্যতা ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে: জুবাইদা রহমান

বাউফলে কবরস্থানের জায়গায় মাদকের আখরার, প্রতিবাদে মুসুল্লিদের বিক্ষোভ

  • Update Time : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৩২৬ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ১০নং কালাইয়া ইউনিয়ন  যুবলীগের সভাপতি মিজানুর রহমান ওরফে মিজান মোল্লা কালাইয়া বন্দরে সরকারি কবরস্থানের মধ্যে ঘর তুলে সেখানে মাদক বিক্রির  আখড়া বানানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় ছাত্র-জনতা ও মসজিদের মুসুল্লিরা।
শুক্রবার জুম্মার নামাজ শেষে মুসুল্লিরা কালাইয়া বন্দর বড় জামে মসজিদ থেকে এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কবরস্থানের সামনে গিয়ে শেষ হয়।
পরে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, স্থানীয় বাসিন্দা মো. আবুল হাসান মুনসুর, কালাইয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও খতিব আবদুল হাই, সাংবাদিক মো. মাসুম সিদ্দিকি, ব্যবসায়ী মাইনুল ইসলাম, শিক্ষার্থী মো. নাদিম রহমান, মো. মুরাদ ও ইমরান প্রমুখ।
বক্তারা বলেন, আওয়ামী লীগের ১৬ বছরের ক্ষমতার অপব্যবহার করে কালাইয়া ইউনিয়ন  যুবলীগের সভাপতি মিজানুর রহমান ওরফে মিজান মোল্লা সরকারি কবরস্থানের মধ্যে অবৈধভাবে টিনশেড ঘর তুলে মাদকের আখড়া বানিয়েছেন। পবিত্র করবস্থানে বসে তারা মাদক বিক্রি, সেবন ও জুয়ার আসর সহ অনৈতিক কর্মকাণ্ড করতেন। এ মাদক ব্যবসা পরিচালনা করতে রেজাউল সরদার ওরফে রেজু, তার স্ত্রী রুনু। এদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। বৃহস্পতিবার (৩অক্টোবর) করবস্থানের চারপাশে দেয়াল, ঘাটলা, মসজিদ নির্মাণ ও মাদকের আখড়া উচ্ছেদের জন্য উপজেলা নির্বাহী অফিসার, সেনা ক্যাম্প কমান্ডার এবং ওসির কাছে গণস্বাক্ষরসহ লিখিত আবেদন দেয়া হলেও এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়া হয়নি।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী বলেন, মাদকের আখড়া উচ্ছেদ ও কবরস্থান উন্নয়নে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION