1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দুমকীতে জবর দখল করে ঘর নির্মাণের অভিযোগ! - Bangladesh Khabor
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন কুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার রূপগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মাছের পোনা অবমুক্ত যেভাবে প্রিজন ভ্যান থেকে পালাল জেনেভা ক্যাম্পের মাদকসম্রাট দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে উন্মুক্ত প্রস্তাব আহ্বান সাবেক এমপির বাসা থেকে গ্রেফতার, রিমান্ডে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বুধবার কুষ্টিয়ায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

দুমকীতে জবর দখল করে ঘর নির্মাণের অভিযোগ!

  • Update Time : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৬৬ জন পঠিত
কহিনুর বেগম,পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার দুমকী উপজেলায় বিরোধপূর্ণ জমিতে ভয় ভীতি প্রদর্শন করে বিবাদী সোহরাব মৃধা ও হামিদ মৃধা গং  ১৩.০৯.২৪ইং তারিখ রোজ শুক্রবার দুপুরে দু’টি ঘর নির্মাণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দুমকী গ্রামে পৌত্রিক ও ক্রয়কৃত জমি নিয়ে মজিবর মৃধা এর সঙ্গে তার আপন চাচতো ভাই সোহরাব মৃধা গংয়ের বিরোধ চলে আসছে অনেক দিন ধরে। শেষ পর্যন্ত বিষয়টি আদালতে গড়ায়। এর প্রেক্ষিতে বিরোধপূর্ণ জমিতে স্থাপনা নির্মাণের ওপর ২০২০ সালে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছিলেন বিজ্ঞ আদালত। কিন্তু সেই সময় নিষেধাজ্ঞার বর্ননা না দিয়ে সোহরাব মৃধা ও হামিদ মৃধা গং গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে মজিবর মৃধার রোপিত গাছপালা ও বেড়া কেটে দুই চালা দুটি টিনের ঘর নির্মাণ করেন।
সরেজমিনে দেখা গেছে, দুমকী মৌজার হাল এস এ ৬৩ নং খতিয়ানের হাল দাগ নং -১১৮৮ (বিরোধপূর্ণ জমি) নতুন দু’টি ঘর নির্মাণ করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক দিন আগেও এখানে কোনো ঘর ছিল না। মজিবর মৃধা বেড়া দিয়ে গাছগাছালি লাগাতেন।
ভুক্তভোগী মজিবর মৃধা বলেন, ‘এ জমি আমি পৌত্রিক ও ক্রয় সূত্রে ভোগদখল করতাম। আমার কাছে জমির বৈধ কাগজপত্র রয়েছে। এরপরও জোর করে আমার চাচতো ভাইরা লোকজন নিয়ে ত্রাস সৃষ্টি করে আমার জমিটি দখল করে দুটি ঘর তুলেছে। এর আগেও আমার গাছগাছালি কেটে নিলে আমি বিজ্ঞ আদালতের দারস্থ হই। সেসময় একটি ভায়োলেশন মামলা রুজু হয় তাদের বিরুদ্ধে। কিন্তু সে মামলার জবাব তারা দেয় নি। তারপর থেকে আমাকে বিভিন্ন সময় নানাভাবে ভয়ভীতি দেখিয়ে যাচ্ছে সোহরাব মৃধা ও হামিদ মৃধা গং। এমনকি মেরে ফেলার হুমকিও দিয়েছেন। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, আমি এর সঠিক বিচার চাই।’
অপরপক্ষে পাল্টা অভিযোগ তুলে সোহরাব মৃধা বলেন, এই জমিতে কখনো আদালত নিষেধাজ্ঞা দিয়েছিলেন তা আমরা জানি না। অপর দিকে আসলে রাস্তা নির্মানের জন্য ঠিকাদার কয়েকটি গাছ কেটেছিলেন। এই সূত্র ধরে মজিবর মৃধা আমাদের নামে আালতে একটি মিথ্যা মামলা করেছিলেন। এতদিন মজিবর মৃধা দলীয় প্রভাব খাটিয়ে এই জমি দখলে রেখেছিলেন। এখন আর জোরজবরদস্তি চলবেনা। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। ঘর তোলার বিষয়ে তিনি বলেন, আমাদের এই ঘর আলগা ঘর। আমরা যদি মাপজোখে না পাই তাহলে ঘর সরিয়ে নেব।
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, বিরোধপূর্ণ জমিতে জোর করে ঘর নির্মাণ খুবই অনাকাঙ্ক্ষিত বিষয়। দু’পক্ষই আমাকে অবহিত করেছেন। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION