1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দিনাজপুরে নিহত সমন্বয়কের দাফন সম্পন্ন - Bangladesh Khabor
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ছুরিকাঘাতে ২ যুবক গুরুতর আহত, গ্রেফতার ১ আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা জয়পুরহাটে ওয়ান শুটারগান, ধারালো অস্ত্র উদ্ধার কোটালীপাড়ায় নিষিদ্ধ ঘোষিত চায়না জালে অগ্নিসংযোগ আদানির বিদ্যুৎকেন্দ্রের বন্ধ ইউনিট সরবরাহ চালু পুতুলের ওই পদে দায়িত্ব পালনের মতো যোগ্যতা ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে: জুবাইদা রহমান

দিনাজপুরে নিহত সমন্বয়কের দাফন সম্পন্ন

  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪১ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : বন্যার্তদের ত্রাণ দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ফাহিম আহমেদ পলাশের দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় তার নিজ এলাকায় দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকী ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এরপরে পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ফাহিম আহমেদ পলাশ উপজেলার ভাবকী ইউনিয়নের মুন্সিপাড়ার আক্কাশের বড় ছেলে। ফাহিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ফাহিমের বন্ধু সূত্রে জানা গেছে, তার নিজ বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ছিলেন। এ ছাড়াও তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দিনাজপুর জেলা ছাত্রবান্ধব কমিটির সভাপতি ছিলেন। ফাহিমের মৃত্যুতে স্থানীয় জনপ্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বন্ধু, পরিবার ও এলাকাবাসী শোকাহত। ফাহিম আহমেদ পলাশের পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা ও জেলা প্রশাসন। উল্লেখ্য, বন্যার্তদের জন্য দুই দিন ধরে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা। গত সোমবার (২৭ আগস্ট) রাত ৩টার দিকে ট্রাকে নোয়াখালীর সেনবাগের উদ্দেশে ত্রাণ নিয়ে রওনা দেন শিক্ষার্থীরা। পথে মিরসরাই পার হওয়ার পর জোরারগঞ্জ পৌঁছালে চালকের অসাবধানতায় সামনে থাকা একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে সামনের আসনে থাকা দুজন শিক্ষার্থী গুরুতর আহত হন এবং ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ফাহিম বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টায় ঢাকা সিএমএইচে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION