1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে ট্রলারডুবিতে নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার - Bangladesh Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি সুন্দরগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী : মাহদী আমিন বিমানখাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে: মন্ত্রী অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে ট্রলারডুবিতে নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার

  • Update Time : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০১ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ হওয়া সফিকুল ইসলাম লালন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে তাকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

এর আগে, মঙ্গলবার সন্ধ্যা ৫টার দিকে চরজয়নগর নামক স্থানে মধুমতী নদীতে একটি বালুবোঝাই বাল্কহেডের সঙ্গে ২৫ জন যাত্রীবাহী ট্রলারের ধাক্কা লাগে। নিখোঁজ সফিকুর ইসলাম লালনও ওই ট্রলারে ছিলেন। সফিকুল নড়াইল জেলার নড়াগাতি থানার রামপুরা গ্রামের শহর আলী মোল্যার ছেলে।

স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার ২৫ জন যাত্রী নিয়ে সদর উপজেলার জয়নগর খেয়াঘাট থেকে নড়াইল জেলার নড়াগাতি থানার জয়নগর গ্রামে পারাপার হচ্ছিল মানুষ। ট্রলারটি মাঝ নদীতে পৌঁছালে প্রচণ্ড স্রোত থাকায় অপরদিক থেকে আসা বালুবোঝাই একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লাগে। এতে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। চালকসহ অন্য যাত্রীরা পাড়ে উঠতে সক্ষম হলেও সফিকুল নিখোঁজ হন।

খুলনা ফায়ার সার্ভিসের ডুবরি দলের প্রধান মো. সাইদুল ইসলাম জানান, বুধবার সকাল থেকে আমরা উদ্ধার অভিযান শুরু করি। সারাদিন অভিযান চালিয়ে বিকেল ৪টার দিকে একটি মরদেহ উদ্ধার করি। আমরা নিশ্চিত করতে পেরেছি মরদেহটি মঙ্গলবার ট্রলারডুবিতে নিখোঁজ সফিকুল ইসলাম লালনের ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION