1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিনা চিকিৎসায় দীপ্তর মৃত্যু, প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন - Bangladesh Khabor
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পোলাপানগুলো খাসির মতো মোটা হচ্ছে, এটা কীভাবে সম্ভব: মির্জা আব্বাস খুলনায় লংমার্চে ককটেল বিস্ফোরণ কানেক্টিভিটির নামে দেশ ইজারা দেওয়া চলবে না: জামায়াত আমির জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ এইচএসসির ফল খারাপের পেছনে সরকারেরও ব্যর্থতা রয়েছে: শিবির সেক্রেটারি মির্জা ফয়সল আমীনকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী কোটালীপাড়ার পিঞ্জুরী ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পুলিশের মতো দুজনকে দেখে দৌড় দেন তাহসিফ, পরিচয় যাচাই চলছে : পিবিআই

বিনা চিকিৎসায় দীপ্তর মৃত্যু, প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

  • Update Time : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৭০ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : বিনা চিকিৎসায় দীপ্তর অকাল মৃত্যুর সঠিক তদন্ত ও সহপাঠীদের বিরুদ্ধে হয়রানি মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে গাইবান্ধা শহরের ডি বি রোডের, গানাস মার্কেটের সামনে গাইবান্ধাবাসীর আয়োজনে এ প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, নিহত দীপ্তর বাবা শহিদুল ইসলাম মাজু , বোন মারজিয়া ইসলাম, ভাই বাঁধন ইসলাম, শাওন ইসলাম, বন্ধু তামজিদ রায়হান শিথিল, রাশেদ বাবু, তন্ময়, শ্রাবণ, আব্দুল্লাহ সানি, সুমন মিয়াসহ অন্যরা।
বক্তারা বলেন, আইসিইউ সেবা বাবদ ৭ হাজার টাকা দিতে ব্যর্থ হওয়ায় জরুরি বিভাগের মেঝেতে ৯ ঘণ্টা ফেলে রাখা হয় দীপ্তকে। তারপর তার মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় মৃত্যু হয়েছে বলে দাবি করেন তারা।
এছাড়াও বিনা চিকিৎসায় মৃত্যুর বিষয়টি ভিন্ন খাতে নিতেই মামলা করা হয়েছে বলে জানান নিহত দীপ্তর বাবা ও তার বন্ধুরা। এ ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান তারা এবং সুষ্ঠু তদন্তের করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION