1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে ভৈরব নদে বালুর বস্তা বাঁধা অবস্থায় যুবকের লাশ উদ্ধার - Bangladesh Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমানে কারাগারে ৭৭ হাজার ৪০ জন বন্দি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী এ দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা: প্রধানমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার শুরু করব: শিক্ষামন্ত্রী বাংলাদেশই হবে পরবর্তী বিনিয়োগ গন্তব্য: অর্থ উপদেষ্টা হজের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী সংসদের চেয়ারে এমপিদের হাত কেটে যাচ্ছে: জয়নুল আবদিন জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে কোটালীপাড়ায় দুই লক্ষ টাকার চায়না জাল উদ্ধার করে অগ্নিসংযোগ গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি বাবর গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান

অভয়নগরে ভৈরব নদে বালুর বস্তা বাঁধা অবস্থায় যুবকের লাশ উদ্ধার

  • Update Time : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ৩৩৪ জন পঠিত

মোঃ কামাল হোসেন, অভয়নগর : অভয়নগর উপজেলার ভৈরব নদ থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করে। লাশের হাতে ও পায়ে বালুর বস্তা বাঁধা অবস্থায় উপুড় হয়ে ভাসছিল।

মৃত যুবকের নাম হাবিবুর রহমান (২৭), তিনি উপজেলার মধ্যপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় তারা ভৈরব নদে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ খুঁজে না পেয়ে ফিরে যায়। মঙ্গলবার সকালে পুনরায় নদে মরদেহটি ভাসতে দেখে ফের পুলিশে খবর দেওয়া হয়। এরপর পুলিশ বিকেল তিনটার দিকে মরদেহটি উদ্ধার করে। নৌ পুলিশ জানায়, হাবিবুর রহমানের মরদেহটি নাইলনের দড়ি দিয়ে শরীরের পেটের দিকে প্যাঁচানো ছিল এবং হাত ও পায়ের সাথে চারটি বালুর বস্তা বাঁধা ছিল। পেটের ডান পাশে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন ছিল, যেখান থেকে নাড়িভুঁড়ি বেরিয়ে গিয়েছিল।

হাবিবুর রহমানের স্ত্রী তামিমা আক্তার জানান, পাওনা টাকা আদায়ের জন্য রোববার (২১ জুলাই) বিকেলে হাবিবুর বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার মোবাইল বন্ধ ছিল এবং রাতে তিনি আর বাড়ি ফেরেনি। হাবিবুর রহমানের দেড় বছরের একটি কন্যা সন্তান রয়েছে। নওয়াপাড়া নৌ পুলিশ ফাঁড়ির এসআই লোকমান হোসেন বলেন, হাবিবুর রহমানের মরদেহ ভৈরব নদ থেকে উপুড় হয়ে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। তার পেটের ডান পাশে কোপের চিহ্ন রয়েছে এবং সেখান থেকে নাড়িভুঁড়ি বের হয়ে আছে। লাশের চারদিকে নাইলনের দড়ি প্যাঁচানো এবং দুই হাত ও দুই পায়ে একটি করে বালুর বস্তা বাঁধা ছিল। তিনি আরও বলেন, লাশ উদ্ধার করে অভয়নগর থানায় নেওয়া হয়েছে এবং ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION