1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাইবান্ধার ঘাঘট নদীতে জমে থাকা নোংরা আবর্জনা ও কচুরিপানা অপসারণ শুরু - Bangladesh Khabor
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ছুরিকাঘাতে ২ যুবক গুরুতর আহত, গ্রেফতার ১ আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা জয়পুরহাটে ওয়ান শুটারগান, ধারালো অস্ত্র উদ্ধার কোটালীপাড়ায় নিষিদ্ধ ঘোষিত চায়না জালে অগ্নিসংযোগ আদানির বিদ্যুৎকেন্দ্রের বন্ধ ইউনিট সরবরাহ চালু পুতুলের ওই পদে দায়িত্ব পালনের মতো যোগ্যতা ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে: জুবাইদা রহমান

গাইবান্ধার ঘাঘট নদীতে জমে থাকা নোংরা আবর্জনা ও কচুরিপানা অপসারণ শুরু

  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৪৩৮ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার ঘাঘট নদীতে দীর্ঘ দিন ধরে জমে থাকা কচুরীপানা ও বন্যার পানিতে ভেসে আসা নোংরা আবর্জনা এবং মৃত পশু পাখির স্তুপ পরিস্কার করার উদ্যোগ নিয়েছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুর জামান রিংকু।
বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুর থেকে শুরু হওয়া এই কার্যক্রম উদ্বোধন করেন।
নৌকার সাহায্যে পরিচ্ছন্নতা কর্মীরা নদী থেকে ওইসব নোংরা আবর্জনা তুলে ঘাঘটের সেতু পার করে স্রোতে ভাসিয়ে দিতে শুরু করেছেন। ফলে ধীরে ধীরে পরিচ্ছন্ন হচ্ছে ঘাঘট নদী।
এলাকাবাসি জানান, এক মাসেরও বেশি সময় ধরে ভেসে আসা কচুরীপানা, মরে পচে যাওয়া গরু, ছাগল, কুকুর, পশু পাখি আটকে দুর্গন্ধময় পরিবেশের সৃষ্টি করে। পৌর এলাকার ডেভিড কোম্পানী পাড়া, সদরের দশানীসহ আশেপাশের এলাকার মানুষের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। তীব্র বিষাক্ত গন্ধে নদীর এই অংশের তীর দিয়ে হাঁটা চলা করা খুবই দুষ্কর হয়ে পড়েছিল। অনেকেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। বন্যার পানি কমতে শুরু করায় এই পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। নদীর ঘাটে গোসল ও অন্যসব দৈনন্দিন কাজকর্ম বন্ধ হয়ে যায়। বন্ধ হয় নৌ চলাচল। এই অবস্থায় স্থানীয়রা উপজেলা চেয়ারম্যানকে বিষয়টি জানালে তিনি উপজেলা পরিষদের মাধ্যমে তড়িত ব্যবস্থা নেন।
এই কাজ শেষ করতে ৩-৪দিন সময় লাগবে বলে উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে।
উপজেলা চেয়ারম্যান আমিনুর জামান রিংকু জানান, এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে নদীকে দূষণ থেকে রক্ষা, নদীর প্রবাহ ঠিক রাখার পাশাপাশি মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে এই উদ্যোগ গ্রহন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION