1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ার শাপলালয় ধ্বংসের পায়তারা - Bangladesh Khabor
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির জামায়াতকে একহাত নিলেন রাশেদ খাঁন, যে প্রশ্ন ছুড়লেন এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ সৌদি আরব পৌঁছেছেন ৫৯,০৫৫ বাংলাদেশি হজযাত্রী দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থমন্ত্রী জুলাইয়ে বুকের রক্ত দিয়ে গণতন্ত্র উদ্ধার হয়েছে: প্রধানমন্ত্রী হজযাত্রায় বিমান ভাড়া কমে হতে পারে ১ লাখ টাকা! ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু সীমান্ত হত্যা মেনে নেব না: মির্জা ফখরুল সারাবছর সাংস্কৃতিক ও খেলাধুলার চর্চা করা দরকার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী মাদক ও ছিনতাইকারীমুক্ত এলাকা গড়ার দাবিতে ষোল্লপাড়ায় এলাকাবাসীর মানববন্ধন

কোটালীপাড়ার শাপলালয় ধ্বংসের পায়তারা

  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৪১৮ জন পঠিত

শাহ আলম মিয়া, কোটালীপাড়া : ধ্বংশের পায়তারা চলছে গোপালগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক স্থাপিত কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের শেখ হাসিনা আদর্শ সরকারী মহাবিদ্যালয় সংলগ্ন মাঠের লাল শাপলা প্রেমীদের মিলন মেলার স্থল “শাপলালয়”।

জানা যায়, ২০১৮ সালে তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ মোকলেসুর রহমান সরকার লাল শাপলার প্রেমে উদ্বুদ্ধ হয়ে কান্দি লাল শাপলার বীলকে মৌসুমী পর্যটন কেন্দ্রে রুপান্তরের নিমিত্তে শাপলা মাচাং, ঘাটলা সহ পর্যটক বান্ধব কার্যক্রমের সমাহার হিসেবে এই প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি শাপলালয় এর ভিত্তি প্রস্তর উদ্বোধন করেছিলেন। সে সময় কাজটি বাস্তাবায়ন করেন- উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান।

উক্ত কার্যক্রমে সার্বিক সহযোগীতা করেন- তৎকালীন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ।

উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, শেখ হাসিনা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দীলিপ ভাবুক, প্রভাষক আলাউদ্দিন হাওলাদার, ইউপি সদস্যবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর পর ডিসি স্যার সহ প্রশাসনের অসংখ্য উর্ধতন কর্মকর্তাবৃন্দ স্ব-পরিবারে ঘুরে গেছেন এই জাতীয় ফুলের উদ্যান।

উপভোগ করেছেন এর সৌন্দর্য। যার ফলে এই শাপলালয়ের সুনাম ছড়িয়ে পড়েছে সরকারের বিভিন্ন দপ্তর সহ সারা দেশে। এমনটাই জানিয়েছেন একাধিক স্থানীয় জনতা। কিন্তু ইদানিং স্থানীয় গুটি কয়েক নামধারী সৎস্যচাষী মাছ চাষ করার নামে মৎস্য ঘের তৈরি করে নষ্ট করছে এই লাল শাপলার বাগান।

নাম প্রকাশ না করার শর্তে একাধীক এলাকাবাসী সাংবাদিকদের বলেন- শাপলালয় এলাকায় মৎসঘের তৈরীর প্রধান উদ্যোক্তা রনজিৎ মেম্বর। ৩নং ওয়ার্ড ইউপি সদস্য রনজিৎ মন্ডল জানান- জমির মালিকদের সাথে শাপলালয়ের চুক্তি শেষ, শাপলালয়ের পাশে আমার তিন বিঘা জমি আছে, জমি মালিকরা তাদের জমি ভাড়া দিয়েছে, কলেজ স্টাফ বিভুতি মন্ডল সহ কাশীনাথ এই মৎস্যঘের তৈরির মূল ভুমিকা পালন করে, ইউপি চেয়ারম্যান তুষার মধু সব জানে।

এ বিষয়ে কান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তুষার মধু এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- লাল শাপলা ধ্বংশের বিষয়টি আমি জানতে পেরে বাধা দিয়েছিলাম কেহ মানে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION