1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নওয়াপাড়া পৌরসভায় ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন - Bangladesh Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান গোপালগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোটালীপাড়ায় বিনামূল্যে চারা ও সার বিতরণ: ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিতরণ করবেন ফ্যামিলি কার্ড এমপিদের অফিসের জন্য উপজেলাপ্রতি বরাদ্দ ৬ লাখ হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার আক্কেলপুরে ইউনিয়ন বিএনপি সভাপতির কথিত মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য গাইবান্ধায় ডিস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলায় আহত দুই ভাই

নওয়াপাড়া পৌরসভায় ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন

  • Update Time : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ২৯০ জন পঠিত

মোঃ কামাল হোসেন, অভয়নগর : টেকসই উন্নয়ন, শিক্ষা ও দারিদ্র্য বিমোচনে গুরুত্ব দিয়ে শতকোটি টাকার বাজেট ঘোষণা যশোরের অভয়নগরে ২০২৪-২০২৫ অর্থ বছরে টেকসই উন্নয়ন, শিক্ষা ও দারিদ্র্য বিমোচনে গুরুত্ব দিয়ে একশ এক কোটি ৫ লাখ ৩ হাজার ৮শ ৮৫ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে নওয়াপাড়া পৌরসভা।

সোমবার (০১ জুলাই) বিকালে পৌর মেয়রের কার্যালয়ে প্রস্তাবিত বাজেট ঘোষণা উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে ২০২৪-২০২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত।

এসময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, এবারের বাজেটে সব থেকে গুরুত্ব দেওয়া হয়েছে টেকসই উন্নয়ন, শিক্ষা ও দারিদ্র্য বিমোচন।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১০ কোটি ৬৭ লাখ ৯৮ হাজার ৯শ ৫০ টাকা। ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি ১২ লাখ ৬৫ হাজার টাকা। উন্নয়ন খাতে আয়-ব্যয় ধরা হয়েছে ৮৭ কোটি ৫ লাখ ৫০ হাজার টাকা। মোট আয় ৯৭ কোটি ৭৩ লাখ ৪৮ হাজার ৯শ ৫০ টাকা। মোট ব্যয় একশ কোটি ১৮ লাখ ১৫ হাজার টাকা। প্রারম্ভিক জের ৩ কোটি ৩১ লাখ ৫৪ হাজার ৯শ ৩৫ টাকা। সমাপ্তি জের ৮৬ লাখ ৮৮ হাজার ৮শ ৮৫ টাকা। উক্ত বাজেটে মোট আয় ও ব্যয় ধরা হয়েছে একশ এক কোটি ৫ লাখ ৩ হাজার ৮শ ৮৫ টাকা।

তিনি আরো বলেন, এবারের বাজেটে নতুন করে কোনো কর আরোপ করা হয়নি। তবে সুপেয় পানি সরবরাহের জন্য সুপরিকল্পিত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া পৌর এলাকার ভেতরে গভীর নলকূপ স্থাপনের বিষয়ে পৌরবাসিকে নিরুৎসাহিত করা লক্ষ্যে জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে। আবাসিক হোল্ডিং ট্যাক্স তুলনামূলকভাবে কম ধরা হয়েছে। যা গত ৫ বছর পূর্বে ২৭ লাখ টাকা ছিল। এ বছর ৫ লাখ টাকা বাড়িয়ে তা ৩৩ লাখ টাকা করা হয়েছে।

সংবাদ সম্মেলন চলাকালে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শামীম হোসাইন, নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী অসীম কুমার সোম, হিসাবরক্ষণ কর্মকর্তা উদয় শংকর রায়, প্যানেল মেয়র মিজানুর রহমান মোল্যা, জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, কাউন্সিলর তানভীর হোসেন তানু, রিজাউল ইসলাম রেজা ফারাজী, আলহাজ্ব মিজানুর রহমান, সংরক্ষিত আসনের কাউন্সিলর রোকেয়া বেগম, শিরিনা খাতুন, রাশেদা খানম লিপি, পৌর কর্মচারী ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সেলিম মল্লিক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION