1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে এক ইউপি সদস্যের পক্ষে প্রতিবাদ সমাবেশ - Bangladesh Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান গোপালগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোটালীপাড়ায় বিনামূল্যে চারা ও সার বিতরণ: ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিতরণ করবেন ফ্যামিলি কার্ড এমপিদের অফিসের জন্য উপজেলাপ্রতি বরাদ্দ ৬ লাখ হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার আক্কেলপুরে ইউনিয়ন বিএনপি সভাপতির কথিত মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য গাইবান্ধায় ডিস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলায় আহত দুই ভাই

গোপালগঞ্জে এক ইউপি সদস্যের পক্ষে প্রতিবাদ সমাবেশ

  • Update Time : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ৩১২ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জ সদর উপজেলার ১২নং উলপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য রহমত হোসেন মোল্লার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (২৮ জুন) বিকালে রাউৎ খামার এলাকার সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ য্যসমাবেশে অংশ নেন শত শত মানুষ।

জানা গেছে, সম্প্রতি উপজেলার ১২নং উলপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য রহমত হোসেন মোল্লার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে স্থানীয় সজল বালা, কালী দাশ বালা সহ কিছু ব্যক্তি ভিডিও বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং প্রিন্ট মিডিয়ায় প্রচার করা হয়েছে।

যা স্থানীয়রা অপপ্রচার আখ্যা দিয়ে প্রতিবাদ জানায়। অপপ্রচারের অভিযোগে স্থানীয় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার শত শত হিন্দু, মুসলিম নারী পুরুষ অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

প্রতিবাদ সভায় অংশ নেওয়া ষাটোর্ধ্ব শ্রীপদ ঢালী বলেন, আমাদের গ্রামে বিগত সময়ে যে সকল মেম্বার নির্বাচিত হয়েছেন তার মধ্যে রহমত হোসেন মোল্লা বারবার (৩ বার) নির্বাচিত মেম্বার এবং পরোপকারী মানুষ। তিনি এলাকার গরীব-দুঃখী মানুষের পাশে থাকেন। তিনি হিন্দু, মুসলিম সহ সকল ধর্মের মানুষের জন্য কাজ করেন। তার বিরুদ্ধে যে সকল অপপ্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। স্থানীয় শিবনাথ বালা বলেন, রহমত মেম্বার আমাদের হিন্দু সম্প্রদায়ের জন্য নিজ অর্থায়নে মহাশশ্মান করে দিচ্ছেন। অতীতে যা কোন জনপ্রতিনিধি করে দেয়নি। সম্প্রতি সজল বালা ও কালিদাশ বালা মিলে মিথ্যা অভিযোগ দিয়ে রহমত মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার করেছেন বলে দাবি করেন তারা।

এবিষয়ে ইউপি সদস্য রহমত হোসেন মোল্লা বলেন, স্থানীয় সজল বালা  নামে এক ব্যক্তির বিরুদ্ধে মানুষের জায়গা দখল, ফসল নষ্ট সহ বিভিন্ন অভিযোগ করেন এলাকার বাসিন্দারা। অভিযোগের প্রেক্ষিতে তাকে ইউনিয়ন পরিষদে ডাকা হলে সে হাজির না হয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। তার বিরুদ্ধে শীঘ্রই আমি আইনগত ব্যবস্থা নেবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION