1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কলাপাড়ায় নবনির্বাচিত ভাইস চেয়ারম্যানের সংবাদ সন্মেলন - Bangladesh Khabor
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আরেকটি অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: জামায়াত আমির আওয়ামী লীগ নাশকতার ছক কষছে: আবু হানিফ কোটালীপাড়ায় ব্রিজের মাঝখানে গর্ত, ঝুঁকি নিয়ে যান চলাচল: আতঙ্কে পথচারী-যাত্রীরা বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী কোটালীপাড়ায় ৬০ প্রান্তিক জেলে পেল বকনা বাছুর, বিকল্প আয়ে নতুন আশার আলো খাল রক্ষা না করলে বসবাসের অযোগ্য হবে ঢাকা: প্রতিমন্ত্রী শাহে আলম দ্রুততম সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: পানিসম্পদমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার

কলাপাড়ায় নবনির্বাচিত ভাইস চেয়ারম্যানের সংবাদ সন্মেলন

  • Update Time : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ৩২৮ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : কলাপাড়ায় উপজেলা পরিষদের নব-নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা শনিবার দুপুর ১ টার দিকে পৌরশহরের নতুন বাজার এলাকার তাঁর বাসভবনে এক সংবাদ সন্মেলন করেছে।

সামান্য একটি ঘটনাকে আওয়ামীলীগের কার্যালয় ভাংগার নাটক সাজানোর প্রতিবাদে এ সংবাদ সন্মেলন করেন তিনি।

সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, তিনি উপজেলা পরিষদ নির্বাচনে পুনরায়ঃ বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর নীলগঞ্জ ইউনিয়নে   ৯ জুন ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা পৌঁছামাত্র আওয়ামীলীগ কার্যালয়ে অবস্থানরত রহমান তালুকদার কার্যালয়টি তালাবদ্ধ করে দেয়। এ বিষয় নিয়ে তার সাথে শাহীনা পারভীন সীমার সর্মথকদের বাক-বিতন্ডা হয়। পরে বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য আওয়ামীলীগ কার্যালয় ভাংচুরের মিথ্যা নাটক সাজিয়ে আমাদের আওয়ামীলীগ থেকে বিতারনের পায়তারা করা হচ্ছে।

এক প্রশ্নের জবাবে শাহিনা পারভীন সীমা বলেন, আমার পিতা মরহুম আনোয়ার-উল- ইসলাম পটুয়াখালী-৪ আসন থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য। আমার বড় ভাই আবদুল্লাহ আল-ইসলাম লিটন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী -৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছে, আমার এক চাচাত ভাই নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান।  আমাদের গোটা পরিবার আওয়ামীগের জন্য নিবেদিত। অথচ, রহমান তালুকদার এক সময় বি,এন,পি জাতীয় পার্টি করা মানুষ। যিনি সামান্য ঘটনাকে তিলে তাল বানানোর চেষ্টা করে যাচ্ছে বলে সংবাদ সন্মেলনে তিনি উল্লেখ করেন।

এদিকে,দলীয় কার্যালয় ভাংগার বিষয়ে জানতে চাইলে নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জগৎ জীবন রায় জানান, দলীয় কার্যালয় খোলা কিংবা বন্ধ নিয়ে দু’পক্ষের বাগ-বিতন্ডা, চর-থাপ্পর দেয়ার ঘটনা ঘটেছে। অফিস ভাংগার কোন ঘটনা ঘটেনি বলে তিনি উল্লেখ করেন।

এ ব্যাপারে  অভিযুক্ত রহমান তালুকদারের বক্তব্য নিতে তার মুঠো যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION