1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ অনুষ্ঠান - Bangladesh Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি সুন্দরগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী : মাহদী আমিন বিমানখাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে: মন্ত্রী অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

বাউফলে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ অনুষ্ঠান

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ২৯১ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা এগারোটায় উপজেলা পরিষদ হলরুমে এ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক চীফ হুইপ আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা  আ.স.ম ফিরোজ এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডু, বাউফল সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বশার, বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন।

এছাড়াও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা, উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বাউফল পৌরসভার কাউন্সিলর বৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন খাঁন, ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিসুকে ফুল দিয়ে বরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION